Advertisement
E-Paper

মেট্রোর মধ্যে পোশাক ছাড়লেন, আবার স্নানও করলেন যুবক!

যুবকের স্নানের এই ভিডিয়োই স্মৃতি উস্কে দিয়েছে দিল্লি মেট্রোয় এক তরুণীর অন্তর্বাস পরে সফর করার ঘটনা। যা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজধানীতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৩৩
man bathed in metro

মেট্রোর মধ্যে স্নান যুবকের। ছবি: সংগৃহীত।

মেট্রোর মধ্যে অন্তর্বাস পরে সফর করা, এক যুগলের চুম্বনের দৃশ্য ভাইরাল হওয়ার পর, এ বার চলন্ত মেট্রোয় স্নান করার ঘটনাও প্রকাশ্যে এল। তবে দিল্লি মেট্রো নয়, এটি আমেরিকার নিউ ইয়র্কের ঘটনা।

সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যাত্রী আসন থেকে এক যুবক উঠে বসলেন। তার পর একটি ট্রলিব্যাগ মেট্রোর ফুটবোর্ডে রাখলেন। যুবক কী করতে চাইছেন, তখন কেউ বুঝে উঠতেই পারছিলেন না। তাঁর দিকে হাঁ করে তাকিয়ে রইলেন যাত্রীরা এবং বোঝার চেষ্টা করছিলেন, যুবক কী করার চেষ্টা করছেন।

এর পরই যুবক এক এক করে পোশাক খুলতে শুরু করেন। তার পর ট্রলিব্যাগ খুললেন। একটা ছোট জ্যারিকেন থেকে সেই বাক্সে জল ঢাললেন। তার পর বাক্সের ভিতরে দাঁড়িয়ে পড়লেন। এর পর গায়ে সাবান মাখলেন। তার পর গায়ে জলও ঢাললেন। সবশেষে গা মুছে আবার পোশাক পরে নিলেন। যুবকের এই কাণ্ড দেখে সকলে হতবাক। কেউ কেউ আবার হেসে গড়িয়েও পড়েন।

যুবকের স্নানের এই ভিডিয়োই স্মৃতি উস্কে দিয়েছে দিল্লি মেট্রোয় এক তরুণীর অন্তর্বাস পরে সফর করার ঘটনা। যা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজধানীতে।

bathing metro new york
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy