Advertisement
E-Paper

বয়স ৩, তরতর করে দেওয়ালে চড়ছে খুদে!

উচ্চতায় মেরেকেটে দু’ফুট। খুদে খুদে হাত পা। এক মাথা কালো ঝাঁকড়া চুল। দেখতে পুঁচকে হলেও আসলে একটা ছোটখাট বিস্ফোরণ! বয়স মোটে তিন। কিন্তু এরই মধ্যে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ১১:১৬
অবলীলায় দেওয়ালে চড়ছে আরট।

অবলীলায় দেওয়ালে চড়ছে আরট।

উচ্চতায় মেরেকেটে দু’ফুট। খুদে খুদে হাত পা। এক মাথা কালো ঝাঁকড়া চুল। দেখতে পুঁচকে হলেও আসলে একটা ছোটখাট বিস্ফোরণ! বয়স মোটে তিন। কিন্তু এরই মধ্যে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তার ইনস্টাগ্রাম পেজে লাইকের সংখ্যা ৮ লাখ ছুঁইছুঁই। কারণটা কী?

অবলীলায় খুদে স্পাইডারম্যান বলে চালিয়ে দেওয়া যাবে ইরানের আরট হুসেইনিকে। কখনও ভারী ওজন তুলছে, কখনও তরতরিয়ে দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে, কখনও ‘পেল্লায়’ ঝাঁপ দিচ্ছে। ব্যাকফ্লিপেও সে দুর্দান্ত। আরটের ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়েছে ‘সুপার কিড’-এর কেরামতি। আর এতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খুদে প্রতিভা।

বাবা মহম্মদ আর মা ফতেমার সঙ্গে ইরানের মাজান্দারান প্রদেশে থাকে আরট। মহম্মদ জানিয়েছেন, দিনে মাত্র ১০ থেকে ২০ মিনিট অনুশীলন করে তাঁর ছেলে। তবে ওর শক্তি আর শরীরের নমনীয়তা জন্মগত।

প্রতিদিন দেশ বিদেশের বহু লোক তাঁর পেজ ফলো করে। কেমন লাগে? ছোট্ট তারকা আরট বলে, ‘‘আমার বয়স তিন। কিন্তু তাতে কী? আমি খেলা ভালবাসি। ফুটবল, জিমন্যাস্টিক, বক্সিং, সুইমিং সবই ভালবাসি। আর সেই সমস্ত দিয়েই আমি সকলকে খুশি রাখতে চাই।’’

(ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে)

দেখুন আরটের কেরামতি

❤️ اين روزها 👇 ' ' ! ! 🙏❤️🍀 _ اين روزها خيلي از پيجها از فيلمهاي آرات در صفحه خودشون استفاده ميكنند اما بيشتر آنها حتي پيجشم را تگ نميكنند اين كار درستي نيست اين فيلمها براي پسر كوچولو سه ساله و نيمي است كه هر روز براي موفقيتش تلاش ميكند لطفا حداقل نامش را تگ كنيد تا شما هم سهمي در شناخته شدن بيشتر آرات داشته باشيد ممنون از كساني كه به هر نحوي حاميه آرات هستند ❤️🍀

Arat Hosseini Iran Super Kid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy