Advertisement
E-Paper

পাকিস্তানের অংশ হবে কাশ্মীর, দাবি করে বিবাদের সমাপ্তির জন্য ভারতকে বিশেষ বার্তা পাক প্রধানমন্ত্রী শাহবাজের

বিবৃতি দিয়ে পাক সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে সেনাপ্রধান আসিম মুনির-সহ সকল বাহিনীর প্রধানদের ‘পূর্ণ সমর্থন’ আছে কাশ্মীরের নাগরিকদের প্রতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১১
শাহবাজ শরিফ।

শাহবাজ শরিফ। — ফাইল চিত্র।

পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব বৃহস্পতিবার আবারও ‘পূর্ণ সমর্থন’ জানাল কাশ্মীরের নাগরিকেদের প্রতি। ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনের সময়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীর বিরোধ বন্ধ করার প্রসঙ্গে ভারতকে বিশেষ বার্তাও দেন। সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের কথা ঘোষণা করেন।

পাক অধিকৃত কাশ্মীর থেকে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিবাদ মেটাতে হলে কাশ্মীরের মানুষের ইচ্ছাকে মর্যাদা দিতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়িত করতে হবে। তাঁর আরও দাবি, পাকিস্তানেরই অংশ হবে কাশ্মীর।

২০২৫ সালে পহেলগাঁও ও অপারেশন সিঁদুর পরিস্থিতিতে ভারত-পাক সংঘর্ষের কথা উল্লেখ করে শাহবাজের দাবি, কূটনৈতিক ভাবে কাশ্মীর সমস্যা ‘পূর্ণ শক্তিতে পুনরজ্জীবিত’ হয়েছিল। পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নাহ কাশ্মীরকে পাকভূমের ‘গলার শিরা’ বলে অভিহিত করেছেন দাবি করে শাহবাজের দাবি, কাশ্মীরই পাকিস্তানের বিদেশনীতির ভিত।

পড়শি দেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কাশ্মীরকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করে জঙ্গি নেতা বুরহান ওয়ানি, সৈয়দ আলি গিলানি ও বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক, মিরওয়াইজ ওমর ফারুক, আসিয়া আন্দ্রাবির নাম উল্লেখ করেন।

বিবৃতি দিয়ে পাক সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে সেনাপ্রধান আসিম মুনির-সহ সকল বাহিনীর প্রধানদের ‘পূর্ণ সমর্থন’ আছে কাশ্মীরের নাগরিকদের প্রতি। অনুষ্ঠানের দিন ফিল্ড মার্শাল বিভিন্ন সামরিক এলাকাও পরিদর্শন করেন।

jammu kashmir Shahbaz Sharif Field Marshal Asim Munir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy