Advertisement
E-Paper

দুধের বোতল ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা টেনে তুললেন মাটি থেকে

সম্প্রতি এই ঘটনা ঘটেছে হ্যাম্পশায়ারের ব্রামডিনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৬:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দুধের বোতল ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড মাটি থেকে টেনে তুললেন এক ব্যক্তি। অল্পের জন্য প্রাণে রক্ষাও পেলেন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে হ্যাম্পশায়ারের ব্রামডিনে।

জেমস অসবর্ন নামে এক ব্যক্তি বাড়ির সামনে জঙ্গল পরিষ্কার করাচ্ছিলেন। কর্মচারী মাটি খুঁড়ে জায়গাটি পরিষ্কার করছিলেন। তখনই তিনটি বোতলকে মাটির নীচ থেকে উঁকি মারতে দেখেন তিনি। বোতলগুলো দেখতে ছিল অনেকটা দুধের বোতলের মতো। তার মুখটা সাদা এবং ভিতরে হলুদ রঙের তরল ছিল। তিনটি বোলতই টেনে বার করতে যান। তখনই তার ভিতর থেকে ধোঁয়া বার হতে শুরু করে।

ভয় পেয়ে যান তিনি। খবর যায় পুলিশে। শেষে বোম্ব স্কোয়াড এসে ওই এলাকা থেকে এমন ৪৮টি বোম নিষ্ক্রিয় করে।

bomb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy