Advertisement
E-Paper

নির্বাচনের পর তিন-চার দিনের মধ্যেই গঠন হয়ে যাবে বাংলাদেশের নতুন সরকার: ইউনূসের প্রেসসচিব

নির্বাচনের পর পরই সাংসদেরা শপথ গ্রহণ করবেন এবং তারপর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩১
প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব শফিকুল আলম। —ছবি : সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। তার তিন-চার দিনের মধ্যেই সরকার গঠন হয়ে যাবে। এমনটাই জানালেন সে দেশের অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার ঢাকার ‘ফরেন সার্ভিস অ্যাকাডেমি’তে শফিকুল জানান, নির্বাচনের পর পরই সাংসদেরা শপথ গ্রহণ করবেন এবং তারপর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে।

ইউনূস সরকারের উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনের পরে ১৮০ দিন অন্তর্বর্তিকালীন সরকারের ক্ষমতায় থাকা নিয়ে যা রটেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ক্ষমতা হস্তান্তর করে দেবেন। সাধারণ মানুষকে তাই গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Bangladesh general election Muhammad Yunus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy