হরমুজ় প্রণালী জট এখনও কাটেনি। অব্যাহত আমেরিকা এবং ইরানের মধ্যে টানাপড়েন। সেই আবহে এ বার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই পারস্য উপসাগর এবং হরমুজ় নিয়ে নতুন বার্তা দিলেন। তিনি জানান, এই দুই জায়গায় শুরু হবে নতুন অধ্যায়।
আমেরিকার সঙ্গে আদৌ কোনও শান্তিচুক্তি হবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। দ্বিতীয় দফার শান্তিবৈঠক কবে হবে, তা-ও অনিশ্চিত। তার মধ্যেই মোজতবার বার্তা, আমেরিকার উপস্থিতি ছাড়াই পারস্য উপসাগরের ‘ভবিষ্যৎ উজ্জ্বল’ হবে। ইরানের সরকারি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে মোজতবার লিখিত বার্তা। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে তেহরানই। ওই অংশের জলপথ শত্রুর অপব্যবহার নির্মূলের দায়িত্ব থাকবে ইরানের হাতেই। মোজতবা আরও বলেন, হরমুজ় প্রণালীর নতুন ব্যবস্থাপনা অঞ্চলের সকল দেশে শান্তি, অগ্রগতি এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।
আরও পড়ুন:
মোজতবা লিখেছেন, ‘দেশের ভিতরে এবং বাইরে থাকা ইরানিরা ইরানের সব সম্পদ যে ভাবে রক্ষা করেন, এগুলিকেও (হরমুজ় প্রণালী এবং উপসাগরীয় অঞ্চল) রক্ষা করবেন। পারস্য উপসাগরের জলের তলায় স্থান হবে আমেরিকানদের।’ মোজতবার বার্তা, হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোভ বা বিদ্বেষ যারা ছড়ায়, তাদের এখানে (হরমুজ় প্রণালী এবং উপসাগরীয় অঞ্চল) কোনও স্থান নেই। ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, আমেরিকার নড়বড়ে ঘাঁটিগুলির নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতাও নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে শান্তিচুক্তি! শাহবাজ় শরিফের দাবির মাঝেই আবার লেবাননে বিমানহানা চালাল ইজ়রায়েল
-
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী
-
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?
-
‘আজকেই আবার ইরানের উপর হামলা হবে’, ট্রাম্প এ বার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন