সরকারি প্রাথমিক স্কুলগুলিতে সঙ্গীত শিক্ষকের পদ বিলোপের সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার। প্রাথমিক এবং জনশিক্ষা দফতর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। বলা হয়েছে, সঙ্গীতে শিক্ষকের জন্য যে নতুন পদ তৈরি করা হয়েছে, তার বিলোপ ঘটানো হয়েছে। বিলোপ ঘটানো হয়েছে শারীরশিক্ষার শিক্ষকের পদেরও।
মাসখানেক আগে দেশের ইসলামপন্থী সংগঠনগুলি সরকারি স্কুলে গান ও নাচের শিক্ষক (মিউজ়িক টিচার) নিয়োগের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখিয়েছিল। তাদের অভিযোগ ছিল, স্কুলে গান-নাচের শিক্ষা ‘ইসলাম-বিরোধী’। এ বিষয়ে গতকাল প্রাথমিক ও জনশিক্ষা দফতর একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে গত অগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা নতুন ওই দুটি পদ বাতিল করা হয়েছে। ধর্মীয় গোষ্ঠীগুলির চাপেই কী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কি না প্রশ্ন করা হলে প্রাথমিক এবং জনশিক্ষা দফতরের স্কুল বিভাগের সচিব মাসুদ আখতার বলেন, “আপনি নিজেই খোঁজ নিয়ে দেখুন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)