সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে ফের ভারতকে তোপ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের। তিনি জানান কোনও অঞ্চলের জলবণ্টনের নিরাপত্তা নির্ভর করে থাকে দায়িত্বশীল ও আইনসম্মত আন্তঃসীমান্ত সহযোগিতার উপর। কিন্তু ভারত সিন্ধু নিয়ে যা করছে তা মোটেও কাম্য নয়। নয়াদিল্লিকে তোপ দেগে শাহবাজ় জানান জলকে কখনও অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। তাঁর অভিযোগ, ভারত সিন্ধুর জলকেই তাঁদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে।
ঘুরিয়ে ভারতকে এ বিষয়ে ভাবনাচিন্তা করার আহ্বানও তিনি। সিন্ধু নদের প্রবাহ ব্যাহত হলে তাঁদের দেশের লক্ষাধিক মানুষের জীবন, জীবিকা এবং খাদ্য ব্যবস্থা চরম সঙ্কটের মুখে পড়বে বলে আশঙ্কা পাক প্রধানমন্ত্রীর।