Advertisement
E-Paper

ভরা সভায় ‘নগ্ন’ সহকর্মীকে আলিঙ্গন করতে বলা হল বিবস্ত্র মহিলাকে

সেমিনারে আরও এক পুরুষ কর্মীকে নগ্ন হতে বাধ্য করা হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মী। যদিও ওই তরুণীকে বলা হয় ওই পুরুষ কর্মীকে জড়িয়ে ধরতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ২০:৪১
সেমিনার চলাকালীন নগ্ন হতে বাধ্য করা হয়েছে পান্ডা এক্সপ্রেসের এক মহিলা কর্মীকে।

সেমিনার চলাকালীন নগ্ন হতে বাধ্য করা হয়েছে পান্ডা এক্সপ্রেসের এক মহিলা কর্মীকে। প্রতীকী চিত্র।

সেমিনার চলাকালীন নগ্ন হতে বাধ্য করা হয়েছে পান্ডা এক্সপ্রেসের এক মহিলা কর্মীকে। ২০১৯ সালে ক্যালিফর্নিয়ার একটি ফুড চেনে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ওই মহিলা কর্মী।

২৩ বছর বয়সি ওই কর্মী জানিয়েছেন, নগ্ন হওয়ার পরে তাঁর কাছে জানতে চাওয়া হয় এই অবস্থায় তাঁকে কী কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সে বিষয়ে সবাইকে জানাতে।

একই সেমিনারে আরও এক পুরুষ কর্মীকেও নগ্ন হতে বাধ্য করা হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মী। যদিও ওই পুরুষ কর্মী কেঁদে ফেললে নাকি মহিলাকে বলা হয় ওই পুরুষ কর্মীকে জড়িয়ে ধরতে। নগ্ন অবস্থায় এই কাজ করতে গিয়ে আরও লজ্জার মধ্যে পড়তে হয় ওই মহিলাকে।

হেনস্থার অভিযোগ তুলে লস অ্যাঞ্জেলস কাউন্টি সুপিরিয়র কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা কর্মী।

সংবাদসংস্থা ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, পান্ডা রেস্টুরেন্ট গ্রুপের মুখপাত্র জানিয়েছেন ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

sexual harassment California
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy