E-Paper

বাঙালির ফরাসি স্বীকৃতি

ইংরেজি-সহ বিভিন্ন ভারতীয় ভাষায় ফরাসি থেকে ভাষান্তরের জন্য এই পুরস্কার ২০১৭ থেকে দেওয়া হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ০৭:৪৭
‘ল্য দিভা দ্য স্তালিন’-এর ভাষান্তর ‘স্তালিনের ডিভান’

‘ল্য দিভা দ্য স্তালিন’-এর ভাষান্তর ‘স্তালিনের ডিভান’ ছবি: সংগৃহীত।

ফরাসি সাহিত্য বিভিন্ন ভারতীয় ভাষায় তর্জমায় মর্যাদার পুরস্কার এ বার বাংলা ভাষার দখলে। জঁ-দানিয়েল বালতাসার উপন্যাস ‘ল্য দিভা দ্য স্তালিন’-এর ভাষান্তর ‘স্তালিনের ডিভান’-এর জন্য এ বারের রোম্যাঁ রোলাঁ পুরস্কারে ভূষিত হয়েছেন পঙ্কজকুমার চট্টোপাধ্যায়। ইংরেজি-সহ বিভিন্ন ভারতীয় ভাষায় ফরাসি থেকে ভাষান্তরের জন্য এই পুরস্কার ২০১৭ থেকে দেওয়া হচ্ছে। জর্জিয়ায় ক্লান্ত বিধ্বস্ত স্তালিনের জীবনের শেষ পর্বের কিছু টানাপড়েন ‘স্তালিনের ডিভান’ উপন্যাসটিতে উঠে এসেছে। এর আগে ২০২২-এও কামেল দাউদের ম্যোরসো, কঁত্র-অঁকেত বইটির বাংলা তর্জমা করে এই পুরস্কার পান তৃণাঞ্জন চক্রবর্তী। ভারতীয় পাঠকদের মধ্যে ফরাসি সাহিত্য প্রচারের লক্ষ্য নিয়েই পুরস্কারটির প্রবর্তন। শিরোপাজয়ী অনুবাদক এপ্রিলে প্যারিস বইমেলায় আমন্ত্রিত। বইটির প্রকাশককেও এ দেশের ফ্রেঞ্চ ইনস্টিটিউটের তরফে মে মাসে প্যারিস বুক মার্কেটে ডাকা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Novel Literature

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy