Advertisement
E-Paper

‘তুমি কী সুন্দর দেখতে’! নেশার ঘোরে বিমানকর্মীকে জোর করে চুম্বন যাত্রীর

বিমান সংস্থা সূত্রে খবর, মিনেসোটা থেকে বিমানটি ওড়ার পর ডেভিড মদ খেতে চান। তখন টিসো নামে এক বিমানকর্মী ডেভিডকে জানান, রেড ওয়াইন পরিবেশন করার সময় পেরিয়ে গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১৭:৪৭
Flight

বিমানটি মিনেসোটা থেকে আলাস্কা যাচ্ছিল। প্রতীকী ছবি।

বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করা, বিমানকর্মীদের সঙ্গে মারপিটের মতো ঘটনা এর আগে প্রকাশ্যে এসেছে। এ বার নেশার ঘোরে এক বিমানকর্মীকে জোর করে চুম্বন করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের।

নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১০ এপ্রিল আমেরিকার মিনেসোটা থেকে আলাস্কা যাচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। সেই বিমানের প্রথম শ্রেণির যাত্রী ডেভিড এলন ওয়ার্কের বিরুদ্ধে এক পুরুষ ফ্লাইট অ্যাটেন্ড্যান্টকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।

বিমান সংস্থা সূত্রে খবর, মিনেসোটা থেকে বিমানটি ওড়ার পর ডেভিড মদ খেতে চান। তখন টিসো নামে এক বিমানকর্মী ডেভিডকে জানান, রেড ওয়াইন পরিবেশন করার সময় পেরিয়ে গিয়েছে। পরে তাঁকে মদ পরিবেশন করা হয়। টিসো যখন মদ পরিবেশন করে তাঁর নিজের জায়গায় ফিরে যাচ্ছিলেন, মদ পান করার পর ডেভিড তাঁর পিছু পিছু যান। অভিযোগ, এর পরই ডেভিড টিসোকে বলেন, “তুমি দেখতে কী সুন্দর!” টিসো তখন তাঁকে ধন্যবাদ জানান। এর পর ডেভিড তাঁকে জিজ্ঞাসা করেন, “তোমাকে চুম্বন করতে পারি?” টিসো তখন তাঁকে ‘না’ বলেন। অভিযোগ, তার পরেও টিসোকে টেনে নিয়ে ঘাড়ে চুম্বন করেন ডেভিড।

এর পরই বিমান আলাস্কায় পৌঁছলে টিসো ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। টিসোকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি চুম্বন করার বিষয়টি অস্বীকার করেন। শুধু তাই-ই নয়, মদ্যপানের পর তিনি কী করেছিলেন, তা ভুলে গিয়েছেন বলেও দাবি করেন।

kiss flight
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy