Advertisement
E-Paper

নরেন্দ্র মোদী নন, ইজরায়েলে রয়েছে আর এক ‘মোদী’!

নরেন্দ্র মোদীর নামের সঙ্গে মিল থাকায় এবং সম্প্রতি তিনি ইজরায়েল সফরে যাওয়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে তা। নরেন্দ্র মোদীর থেকে বয়সে অনেকটাই নবীন এই ‘মোদী’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১৭:৩৬
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

মিস করলেন নরেন্দ্র মোদী! ইজরায়েল সফরে গেলেন কিন্তু দেখা হল না সে দেশের ‘মোদী’র সঙ্গে! এই মোদী অবশ্য কোনও ব্যক্তি নন। এই মোদীর পুরো নাম মোদী’ইন ম্যাকাবিম। যা ইজরায়েলের একটি ছোট্ট শহর। যা ইজরায়েলের ‘সিটি অফ দ্য ফিউচার’ বলে পরিচিত। নরেন্দ্র মোদীর নামের সঙ্গে মিল থাকায় এবং সম্প্রতি তিনি ইজরায়েল সফরে যাওয়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে শহরটি। তবে ইজরায়েল সফরে গেলেও নেমসেকের সঙ্গে দেখা করতে যাননি তিনি।

তেল আভিভ থেকে দক্ষিণ-পূর্বে ৩৫ কিলোমিটার দূরে মধ্য ইজরায়েলের অন্তর্গত এই শহরটি। বয়সে নবীন এই শহরটি স্থাপিত হয় ১৯৯৩ সালে। তবে এই শহরের নামের সঙ্গে নরেন্দ্র মোদীর কোনও যোগাযোগ নেই।

আরও পড়ুন: কুমিরকে বিয়ে করলেন মেয়র!

Narendra Modi Israel Modi'in-Maccabim-Re'ut নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy