টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কি ইডেন গার্ডেন্সে হবে? শুক্রবারই এই প্রশ্মের উত্তর দিয়ে দিতে পারত ইংল্যান্ড-নিউ জ়িল্যান্ড ম্যাচ। কিন্তু মিচেল স্যান্টনারেরা হেরে যাওয়ায় উত্তর এখনও অধরা। কলকাতার ক্রিকেটপ্রেমীদের আশঙ্কায় রেখেছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ।
শনিবার সুপার এইটের ‘গ্রুপ টু’র শেষ ম্যাচে মুখোমুখি হবেন সলমন আলি আঘা এবং দাসুন শনাকারা। এই ম্যাচের পর চূড়ান্ত হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সেমিফাইনালিস্ট। নিউ জ়িল্যান্ড একটি ম্যাচ জিতেছে। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। স্যান্টনারদের পয়েন্ট ৩। পাকিস্তান শনিবার শ্রীলঙ্কার কাছে হেরে গেলে ১ পয়েন্টের বেশি পাবে না। ফলে সলমনেরা ছিটকে যাবেন। শ্রীলঙ্কা জিতলেও লাভ নেই। শনাকাদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে পাকিস্তানের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে সলমনদের পয়েন্টও হবে নিউ জ়িল্যান্ডের মতো ৩। তখন দেখা হবে নেট রান রেট।
নিউ জ়িল্যান্ডের নেট রান রেট ১.৩৯০। পাকিস্তানের -০.৪৬১। নেট রান রেটে কিউয়িদের টপকাতে হলে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। প্রথম ব্যাট করলে সলমনদের জিততে হবে ৬৪ রানে। আর পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছোতে হবে তাঁদের। এই ম্যাচের ফলের উপরই নির্ভর করবে ইডেনে সেমিফাইনাল হবে কি না।
ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান। তাই সলমনেরা সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে কলম্বোয়। ৪ মার্চের সেমিফাইনাল হাতছাড়া হবে ইডেন গার্ডেন্সের। নিউ জ়িল্যান্ড শেষ চারে উঠলে খেলা হবে কলকাতায়। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিশ্চিত। ফলে মাঠে গিয়ে বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে কলকাতার ক্রিকেটপ্রেমীদের ভরসা শ্রীলঙ্কা।
আরও পড়ুন:
দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে এমন জটিলতা নেই। ম্যাচ হবে ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইংল্যান্ড শেষ চারে উঠেছে প্রথম দল হিসাবে। চতুর্থ দল হিসাবে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়ের। রবিবার ইডেনে এই দু’দলের যারাই জিতুক তারা ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে খেলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের