গত সপ্তাহেই পশ্চিম এশিয়ার নানা দেশে ছড়িয়ে থাকা আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইরান! মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে আমেরিকার সামরিক এবং গোয়েন্দাকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে। তার পর শনিবার গভীর রাতে (স্থানীয় সময় অনুসারে) ইরানের তিন পরমাণুকেন্দ্রে আকাশপথে হামলা চালায় আমেরিকা। ইরানের সম্ভাব্য হামলার জবাব দিতেই এই পদক্ষেপ কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
প্রতিবেদন অনুসারে, সরাসরি সংঘাতে না-জড়িয়ে অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলিকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করেছিল তেহরান। গাজ়ায় ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পরেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি, লেবাননের সশস্ত্র সংগঠন হিজ়বুল্লার মাধ্যমে ইরান ‘ছায়াযুদ্ধ’ চালাচ্ছে বলে অভিযোগ একাংশের। পরিকল্পনা অনুসারে নাকি, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলি ইরাক এবং সিরিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাত। আর হুথি লোহিত সাগর এলাকায় হামলা চালাত।
আরও পড়ুন:
এই সব কিছুর মধ্যে আমেরিকা যদি ইজ়রায়েলের পক্ষ নিয়ে হামলা চালাত, তা হলে হরমুজ় প্রণালী ইরান বন্ধ করে দিত বলে ‘খবর’ ছিল আমেরিকার কাছে। সে ক্ষেত্রে আমেরিকার রণতরীগুলি পারস্য উপসাগরেই আটকে পড়ত। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই খবর পাওয়ার পরেই সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় ইউরোপে তিন ডজন (৩৬টি) জ্বালানিবাহী বিমান পাঠায় আমেরিকা। উদ্দেশ্য ছিল আপৎকালীন পরিস্থিতিতে মার্কিন বোমারু বিমানকে জ্বালানি জোগানো।
প্রতিবেদনে ইরানের দুই আধিকারিককে উদ্ধৃত করা হয়েছে। সেখানে ওই দু’জন হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। অবশ্য আমেরিকার হামলার পর ইরান পরিকল্পনা বদল কিংবা বাতিল করেছে কি না, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, জর্ডন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পশ্চিম এশিয়ার নানা দেশে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। মোতায়েন রয়েছে প্রায় ৪০ হাজার সেনা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য