Advertisement
E-Paper

Denmark Shooting: কোপেনহাগেনের শপিং মলে বন্দুকবাজের হামলা, আহত বহু, গ্রেফতার এক

কোপেনহাগেন শহরের পুলিশ টুইটে জানিয়েছে, হামলার ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২৩:১২
হামলার পর শপিং মলে ছোটাছুটি

হামলার পর শপিং মলে ছোটাছুটি ছবি রয়টার্স।

বন্দুকবাজের হামলা ডেনমার্কের রাজনাধী কোপেনহাগেন শহরে। রবিবার কোপেনহাগেনের ‘ফিল্ডস’ নামে একটি শপিং মলে হামলা চালানো হয়েছে। ডেনমার্কের পুলিশ জানাচ্ছে, শপিং মলে এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

কোপেনহাগেন শহরের পুলিশের তরফে টুইটে জানানো হয়েছে, হামলার ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।

Denmark
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy