অপারেশন সিঁদুরের পরে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান! সে দেশের রাজধানী ইসলামাবাদে সাইরেন বাজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই নিয়ে এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট দিয়ে নাগরিকদের সচেতন করেছেন ইসলামাবাদের ডিসি (জেলাশাসক)। তাঁদের গুজবে কান দিতে বারণ করেছেন। তবে জেলাশাসক সতর্ক করলেও ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েনের প্রভাব ইতিমধ্যেই পড়েছে সে দেশের নাগরিকদের জীবনে। শেয়ার বাজারে ধস নেমেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাকিস্তানের তিনটি প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি। বৃহস্পতিবার পাকিস্তানের কিছু ট্রেনও বাতিল করা হয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, অপারেশন সিঁদুরের পরেই ভারতের একাধিক সেনাছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল করে দেওয়া গিয়েছে। উল্টে পাকিস্তানেরই কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রেডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। এই আবহে সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাইরেন বাজছে। ইসলামাবাদের জেলাশাসক ইরফান নওয়াজ় মেমন নিজের সরকারি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘ইসলামাবাদের সাইরেন বাজিয়ে কেউ কেউ মিথ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। কেউ গুজবে কান দেবেন না। জরুরি অবস্থা উপস্থিত হলে জেলা প্রশাসন সমাজমাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমে ঘোষণা করবে। দয়া করে ভুয়ো তথ্য বিশ্বাস করবেন না।’’ এই ধরনের গুজব ছড়ালে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।
আরও পড়ুন:
সূত্রের খবর, বৃহস্পতিবার পাকিস্তানে শেয়ার সূচকের পতন হয়েছে ছয় শতাংশেরও কিছু বেশি। কিছু ক্ষণের জন্য বেচাকেনাও থমকে গিয়েছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের বাণিজ্যনগরী করাচির কাছে ভারত হামলা করছে বলে জল্পনা ছড়িয়েছিল। তার জেরেই বন্ধ হয়েছিল শেয়ার বাজারে কেনাবেচা।
সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট বলছে, পাকিস্তানের তিনটি প্রধান বিমানবন্দর, করাচি, লাহৌর, ইসলামাবাদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। যদিও পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, সে দেশের সব বিমানবন্দরই স্বাভাবিক ভাবে কার্যকর রয়েছে। পাকিস্তানের এক অসামরিক বিমান পরিষেবা আধিকারিককে উদ্ধৃত করেছে তারা। ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, বৃহস্পতিবারের জন্য করাচি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। করাচি এবং লাহৌরের মধ্যে যাতায়াত করে এই ট্রেন। যাত্রীদের করাচি ক্যান্টনমেন্ট এবং লাহৌর স্টেশনে যোগাযোগ করতে বলেছে পাকিস্তান রেলওয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা