Advertisement
E-Paper

চমকে দিলেন তাইল্যান্ডের রাজা, রাজ্যাভিষেকের আগে বিয়ে ব্যক্তিগত রক্ষীকে!

২০১৪ সালে রাজা মহা বাজিরালংকর্ণ তাঁকে ব্যক্তিগত রক্ষী দলের ডেপুটি কমান্ডার নিযুক্ত করেন। কিছু বিদেশি সংবাদ মাধ্যম সুথিদা ও রাজার ঘনিষ্ঠ সম্পর্কের খবর ফাঁস করে

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১১:০১
রাজ্যাভিষেকের আগে ব্যক্তিগত রক্ষীকে বিয়ে করলেন থাইল্যান্ডের রাজা। ছবি : এএফপি।

রাজ্যাভিষেকের আগে ব্যক্তিগত রক্ষীকে বিয়ে করলেন থাইল্যান্ডের রাজা। ছবি : এএফপি।

রাজ্যাভিষেকের আগে সবাইকে চমকে দিয়ে তাইল্যান্ডের রাজা মহা বাজিরালংকর্ণ বিয়ে করলেন ব্যক্তিগত রক্ষী দলের উপপ্রধানকে। বুধবারের এই বিয়ের পরই তাঁকে রানি সুথিদা উপাধি দিয়েছেন রাজা। রয়্যাল গেজেটে এই খবর প্রকাশিত হয়েছে। রাতে তাই টেলিভিশনের রয়্যাল নিউজ বিভাগে বিয়ের ভিডিয়ো সম্প্রচারও করা হয়।

রাজা মহা বাজিরালংকর্ণ (৬৬) রাজা রাম দশম নামেও পরিচিত। বাবা রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর সিংহাসনে বসতে চলেছেন তিনি। শনিবার বৌদ্ধ ও ব্রাহ্মণ মতে তাঁর রাজ্যাভিষেক হবে। পরের দিন ব্যাঙ্ককে হবে তাঁর রাজ্য ভ্রমণ।

সুথিদা তিদজাই আগে ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট ছিলেন। ২০১৪ সালে রাজা মহা বাজিরালংকর্ণ তাঁকে ব্যক্তিগত রক্ষী দলের ডেপুটি কমান্ডার নিযুক্ত করেন। কিছু বিদেশি সংবাদ মাধ্যম সুথিদা ও রাজার ঘনিষ্ঠ সম্পর্কের খবর ফাঁস করে। তবে রাজপ্রাসাদের তরফে বিষয়টি স্বীকার করা হয়নি।

আরও পড়ুন : মেয়েকে বিয়েতে রাজি হলেই ২ কোটি! ঘোষণা ধনকুবের বাবার

আরও পড়ুন : যমজ ভাই-বোন আসলে ‘আগের জন্মের প্রেমিক-প্রেমিকা’, ফাঁড়া কাটাতে দেওয়া হল বিয়ে!

রাজ পরিবারে সদস্য ও তাইল্যান্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বুধবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দেখা গিয়েছে ভিডিয়ো ফুটেজে। বাজিরালংকর্ণ এর আগে তিন বার বিয়ে ও বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে গিয়েছেন। তাঁর সাত সন্তানও রয়েছেন।

Thai king fourth marriage Queen Suthida Thai King Maha Vajiralongkorn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy