Advertisement
E-Paper

আমেরিকার লুইজিয়ানায় সিনেমা হলে বন্দুকবাজের হামলা, মৃত ৩, আহত ৭

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। আর সেই হামলায় প্রাণ গেল দুই সাধারণ মানুষের, আহত হয়েছেন ৭ জন। হামলার পরে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১০:২৯
সিনেমা হলের বাইরে পুলিশি প্রহরা। ছবি: রয়টার্স।

সিনেমা হলের বাইরে পুলিশি প্রহরা। ছবি: রয়টার্স।

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। আর সেই হামলায় প্রাণ গেল দুই সাধারণ মানুষের, আহত হয়েছেন ৭ জন। হামলার পরে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ।

বৃহস্পতিবার সন্ধ্যা তখন ৭টা। লুইজিয়ানার লাফাইয়েটের গ্র্যান্ড থিয়েটারে তখন কয়েকশো মানুষের ভিড়। তার মধ্যে হঠাত্ই এলোপাথারি গুলি চালাতে শুরু করে সিনেমা হলের এক পাশে দাঁড়িয়ে থাকা ওই বন্দুকবাজ। গুলিতে ঘটনাস্থলেই মারা যান দু’জন এবং আহত হন সাত জন।

ঘটনার পরে আত্মঘাতী হয় ওই বন্দুকবাজ।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীর বয়স ৫০ বছর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। লুইজিয়ানার গভর্নর ববি জিন্দল মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে টুইটারে জানান, “লাফাইয়েটের গ্র্যান্ড থিয়েটারে গুলি চালানোর ঘটনার নিন্দার ভাষা নেই। মৃত এবং আহতদের উদ্দেশে সমবেদনা জানাই।”

এর আগে ২০১২ সালে কলোরাডোর একটি থিয়েটার হলে একই কায়দায় হামলা হয়েছিল। সেই হামলায় প্রাণ গিয়েছিল ১২ জনের, আহত হয়েছিলেন ৭০ জন।

three killed seven injured louisiana shooting us police louisiana theatre us killing louisiana firing louisiana killing boby jindal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy