Advertisement
E-Paper

দুই ট্রেনের মুখোমুখি ধাক্কা, মৃত্যু ছ’জনের

ইদের ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন ওঁরা। খুশির রেশ কাটতে না কাটতেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ৬ জন। জখম ১৫০।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৭
দুর্ঘটনাগ্রস্ত দুই ট্রেন। মুলতানে। এএফপির ছবি।

দুর্ঘটনাগ্রস্ত দুই ট্রেন। মুলতানে। এএফপির ছবি।

ইদের ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন ওঁরা। খুশির রেশ কাটতে না কাটতেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ৬ জন। জখম ১৫০।

বৃহস্পতিবার পাক পঞ্জাবের মুলতান শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, যাত্রিবাহী আওয়াম এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দু’টি ট্রেনই ক্ষতিগ্রস্ত হয়। লাইনচ্যূত হয়ে পড়ে বেশ কয়েকটি কামরা। এ দিন পেশোয়ার থেকে করাচি যাচ্ছিল ভিড়ে ঠাসা আওয়াম এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, সিগন্যাল লাল দেখেও ট্রেন থামাননি চালক। দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরেও কোনও রকম সরকারি সাহায্য না পেয়ে রেলকর্মীদের ঘেরাও ও মারধরের অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধেও। শেষ পর্যন্ত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী মুলতান শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু ক্ষণ পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় উদ্ধারবাহিনী। তখন সন্ধে নামছে়। প্রশাসনের দাবি, ৪০টি অ্যাম্বুল্যান্স ও ২০০ জন উদ্ধারকারীর একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর আহত অবস্থায় কয়েক জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’’

Train crash Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy