Advertisement
E-Paper

ইভাঙ্কার রিপোর্টে খুশি ট্রাম্প, ফোন করলেন মোদীকে

বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার নোয়ার্তও বলেন, ‘‘দুর্দান্ত সফল হয়েছে ওই সম্মেলন।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত।

ভারতের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হায়দরাবাদে সদ্য শেষ হওয়া গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট (জিইএস)-এর নিখুঁত আয়োজনের জন্য।

হোয়াইট হাউস সূত্রের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই খুশি যে, ওয়াশিংটন থেকে সরাসরি টেলিফোন করেন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানান একরাশ অভিনন্দন। বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫০টি দেশের শিল্পোদ্যোগীদের নিয়ে হায়দরাবাদে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটের আয়োজনে তিনি অত্যন্ত খুশি। খুব খুশি বিদেশি শিল্পোদ্যোগীরাও। আয়োজন খুব ভাল হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার নোয়ার্তও বলেন, ‘‘দুর্দান্ত সফল হয়েছে ওই সম্মেলন।’’

আরও পড়ুন- চিনের প্রভাব রুখতে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন বাড়াচ্ছে ভারত​

আরও পড়ুন- টেরেসা-ট্রাম্প টুইট তরজা​

ভারত ও আমেরিকা যৌথ ভাবে শিল্পোদ্যোগীদের তিন দিনের ওই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। হায়দরাবাদে তা শুরু হয় গত ২৮ নভেম্বর। সেই সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে উড়ে এসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ও তাঁর উপদেষ্টা ইভাঙ্কা। সম্মেলনের থিম ছিল- ‘ওমেন, ফার্স্ট প্রায়োরিটি ফর অল’।

ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। ১৫০টি দেশের দেড় হাজার প্রতিনিধি এসেছিলেন ওই শীর্ষ সম্মেলনে।

Global Entrepreneurship Summit Donald Trump Narendra Modi গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট ডোনাল্ড ট্রাম্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy