Advertisement
E-Paper

ভোটের তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করলেন ইউনূস, বাংলাদেশি পণ্যে কত শুল্ক ট্রাম্পের?

শূন্য পারস্পরিক শুল্ক পেতে বাংলাদেশ থেকে আসা কিছু টেক্সটাইল এবং পোশাক পণ্যের জন্য একটি বিকল্প মেকানিজম গড়ার বার্তা দিয়েছে আমেরিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩২
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার ঠিক তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি (যার পোশাকি নাম, ‘পারস্পরিক শুল্ক চুক্তি) স্বাক্ষর করল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

ইউনূস এক্স পোস্টে লিখেছেন, ‘‘সোমবার বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করেছে, ওয়াশিংটন তার শুল্ক হার আরও কমিয়ে ১৯ শতাংশে এনেছে।’’ ওই পোস্টে ইউনূসের ঘোষণা— এ ছাড়াও, শূন্য পারস্পরিক শুল্ক পেতে বাংলাদেশ থেকে আসা কিছু টেক্সটাইল এবং পোশাক পণ্যের জন্য একটি বিকল্প মেকানিজম গড়ার বার্তা দিয়েছে আমেরিকা।

অন্তর্বর্তী সরকার সূত্রের খবর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। প্রায় ন’মাসের দীর্ঘ আলোচনার পর আমেরিকার সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। তাতে আগের চেয়ে শুল্কহার কমেছে ১ শতাংশ। কিন্তু সাধারণ নির্বাচনের আগে কেন অন্তর্বর্তী সরকার এই চুক্তি করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই।

Donald Trump Muhammad Yunus US Tariff
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy