E-Paper

আমেরিকার নিশানায় এ বার কলম্বিয়ার প্রেসিডেন্ট

ডিইএ-র রেকর্ড অনুযায়ী, ২০২২ সাল থেকে বিভিন্ন ঘটনায় একাধিক তদন্তে পেত্রোর নাম উঠে এসেছে। গুপ্তচরদের দেওয়া গোপন তথ্য বারবার তাঁর নামের উল্লেখ রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, মেক্সিকোর সিনালোয়া মাদক চক্রের সঙ্গে নানা ধরনের বোঝাপড়া হয়েছিল পেত্রোর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৮:৪৭
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো (ডান দিকে)।

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভেনেজ়ুয়েলার পরে এ বার কি আমেরিকার নজর কলম্বিয়ার দিকে? আমেরিকার ‘ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন’ (ডিইএ) মাদক-মামলায় নাম তুলেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর। তাদের দাবি, মাদক পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পেত্রোর।

ডিইএ-র রেকর্ড অনুযায়ী, ২০২২ সাল থেকে বিভিন্ন ঘটনায় একাধিক তদন্তে পেত্রোর নাম উঠে এসেছে। গুপ্তচরদের দেওয়া গোপন তথ্য বারবার তাঁর নামের উল্লেখ রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, মেক্সিকোর সিনালোয়া মাদক চক্রের সঙ্গে নানা ধরনের বোঝাপড়া হয়েছিল পেত্রোর। আমেরিকার গোয়েন্দা সূত্রে দাবি, পেত্রোর নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ঢেলেছিল ওই চক্র। বিনিময়ে ওই চক্রের সঙ্গে ‘শান্তি-চুক্তি’ করেছিলেন তিনি। গোয়েন্দা রেকর্ডে আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের মদতে কলম্বিয়ার পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে সে দেশের বন্দর ব্যবহার করে কোকেন ও ফেন্টানিল (কাশির সিরাপ) পাচার করত মাদক পাচারকারীরা।

এ সব অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন পেত্রো। ট্রাম্প সম্প্রতি তাঁকে ‘বেআইনি মাদকচক্রের পান্ডা’ বলে উল্লেখ করেন। যদিও পেত্রো তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। বরং তাঁর দাবি, তাঁর প্রশাসন মাদক চক্রগুলোকে নিঃশেষ করতে যথেষ্ট তৎপর। ডিইএ অবশ্য জানিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট যা-ই বলুন না কেন, মাদক পাচার রুখতে পেত্রো এখন তাদের ‘মূল নিশানা’। সংবাদ সংস্থা

দ্বিগুণ গতিতে গলছে হিমবাহ

কাঠমান্ডু, ২১ মার্চ: উষ্ণায়ন ও দূষণের জেরে গত ২৫ বছরে হিন্দুকুশ ও হিমালয় পর্বতে থাকা হিমবাহ গলার গতি দ্বিগুণ হয়ে গিয়েছে বলে দাবি করল নেপালের একটি পরিবেশ গবেষণা সংস্থার রিপোর্ট। এর জেরে ওই পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হওয়া নদী এবং তার উপরে নির্ভরশীল প্রায় ২০০ কোটি মানুষের জীবন বিপন্ন হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

USA columbia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy