আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই পড়শি দেশ, কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। ফেব্রুয়ারি থেকেই তা কার্যকর হচ্ছে। এ বার তাঁরা নিশানায় এশিয়ার দেশ চিন।
শুক্রবার রাতে ট্রাম্প জানিয়েছেন সমস্ত চিনা পণ্যের উপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। প্রসঙ্গত, গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘চিনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেজিং কোনও পদক্ষেপ করেনি। চিন যত দিন না এই বিষয়ে ব্যবস্থা নেবে, তত দিন পর্যন্ত চিনা পণ্যে শুল্ক চাপানো হবে’’
আরও পড়ুন:
চিনা পণ্যে আরোপিত শুল্কের হার ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সে সময় জানিয়েছিলেন ট্রাম্প। শুক্রবার কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্যও ব্যাখ্যা করেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘এই পদক্ষেপের উদ্দেশ্য হল, বিপুলসংখ্যক নথিপত্রহীন অভিবাসীর অনুপ্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা। সীমান্ত দিয়ে ফেন্টানাইল (মাদক) চোরাচালান বন্ধ করা। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো।’’ চিন-সহ তিন দেশ চেষ্টা করলেও তাঁর সিদ্ধান্ত বদল হবে না বলেও জানান ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার
-
বাণিজ্য-সমঝোতা হয়ে গেল! ভারত-আমেরিকা কে কাকে ছাড় দিল কী কী, কতটা খুলল ভারতীয় কৃষিক্ষেত্রের দরজা?