Advertisement
E-Paper

Dog Video: ছোট্ট কুকুর সওয়ারি খুদেকে নিয়ে চালাচ্ছে গাড়ি, নেটমাধ্যমে ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোটখাটো চেহারার কুকুরটি বসেছে চালকের আসনে। তার সামনের পা দু’টি ব্যবহৃত হচ্ছে স্টিয়ারিং পরিচালনার কাজে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৬:০৭

ছবি: টুইটার

চালক কুকুর। আর সওয়ারি এক খুদে। ছোট্ট খেলনা গাড়ি নিয়ে তারা দিব্যি ঘুরছে রাস্তা জুড়ে। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে

প্রাথমিক ভাবে টুইটারে সেই ভিডিয়োটি ছিল, তারপর তা ছড়িয়ে পড়েছে ইউটিউব, ফেসবুক-সহ সর্বত্র।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোটখাটো চেহারার কুকুরটি বসেছে চালকের আসনে। তার সামনের পা দু’টি ব্যবহৃত হচ্ছে স্টিয়ারিং পরিচালনার কাজে। আর পাশেই, বসে আছে এক খুদে। গাড়ি চলছে, আর স্টিয়ারিং ঘুরিয়ে ওই খুদেকে নিয়ে ঘুরছে কুকুরটি।

আনন্দিত সওয়ারি খুদের মুখে লেগে আছে হাসি। মাঝে মাঝে কুকুরটিকে আদর করে দিচ্ছে সে। কেউ কেউ বলছেন, এই কুকুরটি ‘কুলেস্ট ডগ’।

অনেকে আবার বলছেন, কী বুদ্ধিমান কুকুর! সে বেপথে নিয়ে যাচ্ছে না গাড়িটিকে। কোথাও ধাক্কাও লাগছে না। ঘুরিয়ে ঘুরিয়ে কেতাবী ঢঙে সে গাড়ি চালাচ্ছে, যেন পাকা চালক। ভিডিয়োটি দেখুন, অবাক হবেন আপনিও।

Viral Dog
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy