Advertisement
E-Paper

আফ্রিকার রাজা বেরিয়ে এলেন শৌচালয় থেকে, কেতাদুরস্ত সিংহের ভিডিয়ো ভাইরাল

সিংহের ভিডিয়োটি রেকর্ড করেছিলেন সেই অভয়ারণ্যে জঙ্গল সফরে বেরনো কোনও পর্যটক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১০:১৩
ছবি: টুইটার থেকে নেওয়া

ছবি: টুইটার থেকে নেওয়া

শৌচালয়ের দরজা ঠেলে একটি সিংহকে বেরিয়ে আসতে দেখে অবাক পশুপ্রেমীরা। বিস্ময়ের কারণ, সিংহটির কেতাদুরস্ত হাব ভাব। শৌচালয়ের দরজা অতি সন্তর্পণে খুলে প্রথমে দু’পাশ দেখে নেয় সে। তারপর হালকা চালে ধীরে ধীরে হেঁটে ঢুকে যায় জঙ্গলের ভিতর।

ঘটনাটি বিদেশের কোনও এক অভয়ারণ্যের। সিংহের ভিডিয়োটি রেকর্ড করেছিলেন সেই অভয়ারণ্যে জঙ্গল সাফারিতে বেরনো কোনও পর্যটক। ভিডিয়োটি তিনি নেট মাধ্যমে দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিয়োটি নিয়ে বিস্ময়ের অবশ্য আরও একটি কারণ রয়েছে। জঙ্গলের ভিতর পর্যটকদের জন্য তৈরি ওই শৌচাগারে পুরুষ এবং মহিলাদের আলাদা প্রবেশ পথ ছিল। সিংহটি কিন্তু মহিলাদের অংশে ঢোকেনি। পুরুষদের জন্য নির্দেশিত প্রবেশপথটি দিয়েই তাকে বার হতে দেখা গিয়েছে।

দেখে শুনে অনেকেই মন্তব্য করেছেন, ‘‘আরে সিংহটা লেখা পড়াও জানে নাকি!’’ দেখুন ভিডিয়োটি।

wildlife Viral Post Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy