Advertisement
E-Paper

করোনার কবল থেকে মুক্তি পেয়ে খুশির নাচ পাঁচ বছরের খুদের

সেই নাচের ভিডিয়ো মন গলিয়েছে নেটাগরিকদের।

সংবাদ সংস্থা     

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৩
করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে খুদের নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে খুদের নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বেই বেই-এর বয়স পাঁচ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সে ভর্তি হয়েছিল চিনের হুবেই প্রদেশের শিয়ানের একটি হাসপাতালে। চিকিৎসার পর এখন সে সুস্থ। করোনার কবল থেকে মুক্ত। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার চিকিৎসকদের ধন্যবাদ জানাতে নাচছে সে। সেই নাচের ভিডিয়ো মন গলিয়েছে নেটাগরিকদের।

চিনের একটি সংবাদমাধ্যমের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। যা দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছেন।

সেই ভিডিয়োতে, ছাড়া পাওয়ার পর চিকিৎসক ও নার্সদের সামনেই নাচ করছে ওই খুদে। ‘ললিপপ’ গানের সুরে হাত পা নিয়ে বিচিত্র অঙ্গি ভঙ্গি করে নাচছে সে। নাচ শেষ হলে ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতলে থাকার সময় কী ভাবে তাকে যত্ন করছিলেন নার্সরা। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: টানা সওয়া আট ঘণ্টা প্ল্যাঙ্ক করে গিনেস বিশ্বরেকর্ড প্রাক্তন মার্কিন নৌ সেনার

আরও পড়ুন: লাইভ রিপোর্টিংয়ের সময় চালু হয়ে গেল ক্যামেরার ফিল্টার! তার পর কী ঘটল দেখুন

Viral Video China Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy