Advertisement
E-Paper

ক্যানসার আক্রান্ত শিশুর সামনে বিশেষ পোশাক পরে নৃত্য পরিবেশন ২ চিকিৎসকের

এক মহিলা এবং একজন পুরুষ চিকিৎসক ব্যালে নাচের বিশেষ পোশাক 'টুটু' পরে দরজা ঠেলে ঢুকছেন। সেই ঘরেই ছিল ক্যানসার আক্রান্ত বছর পাঁচেকের মেয়ে ইসোবেল ফ্লেচার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৬:৩৬
ফেসবুক থেকে নেওয়া ছবি।

ফেসবুক থেকে নেওয়া ছবি।

শুধু ওষুধ বা চিকিৎসাই নয়, এক শিশুকে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে হাসপাতালের মধ্যেই দুই চিকিৎসক ব্যালে নাচের আয়োজন করলেন। আর সেই নাচ দেখে ক্যানসার আক্রান্ত শিশুর আনন্দ দেখার মতো! হাসপাতালের তরফে কেউ গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করার পর ফেসবুকে আপলোড করেন। আর এমন এক হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

ইংল্যান্ডের ওরচেস্টারশায়ার অ্যাকিউট হসপিটাল এনএইচএস ট্রাস্টের ফেসবুক পেজে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা এবং একজন পুরুষ চিকিৎসক ব্যালে নাচের বিশেষ পোশাক 'টুটু' পরে দরজা ঠেলে ঢুকছেন। সেই ঘরেই ছিল ক্যানসার আক্রান্ত বছর পাঁচেকের মেয়ে ইসোবেল ফ্লেচার। তার সামনে এবার নাচ শুরু করেন ওই দুই চিকিৎসক। দৃশ্যতই এমন এক উপহার পেয়ে খুশিতে ভরে ওঠে ইসোবেলের মুখ। এমন কি সে নিজেও তাঁদের সঙ্গে কয়েক পাক ঘুরে নেয় নাচের ভঙ্গিতে।

হাসপাতালের তরফে ভিডিয়োটি পোস্ট করে দুই চিকিৎসক, বেলন কমলারাজন এবং এমা ম্যান্ডেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আর এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: মাটি ছেড়ে আকাশে গাড়ি, দেখুন কেমন করে ডানা মেলল ‘এয়ার কার’

আরও পড়ুন: খুঁজে দিল ফেসবুক, ৪৮ বছর পর বাবা ও ছেলে মুখোমুখি

Viral video Dance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy