Advertisement
E-Paper

বিশ্ব জনস্বাস্থ্যে করোনা এখনও উদ্বেগের, সংক্রমণ শুরুর তিন বছর পর আবার সতর্কবার্তা দিল হু

হু-র মতে, অতিমারি এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। হু বলেছে, ওই রূপান্তরের খারাপ দিকগুলির দিকে নজর রয়েছে। সে গুলি কী ভাবে দমন করা যায় সে দিকেও নজর রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:০৪
করোনা অতিমারি নিয়ে সতর্কবার্তা দিল হু।

করোনা অতিমারি নিয়ে সতর্কবার্তা দিল হু। — ফাইল চিত্র।

বিশ্ব জুড়েই জনস্বাস্থ্যে এখনও উদ্বেগের বিষয় করোনা অতিমারি। সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২০১৯ সালে চিনে প্রথম হানা দিয়েছিল করোনা। তার পর অনেকটা সময় গড়ালেও এই সতর্কবার্তা জারি রাখল হু।

হু-র মতে, এই অতিমারি পর্যায় এখন বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। হু এ-ও বলেছে, করোনার ওই ভাইরাসটির রূপান্তরের খারাপ দিকগুলির উপর কড়া নজর রয়েছে বিশেষজ্ঞদের। এ ছাড়া সে গুলি কী ভাবে দমন করা যায় সে দিকেও নজর রয়েছে তাদের। এমনটাও জানিয়েছে হু। প্রসঙ্গত, গত শুক্রবারই করোনা অতিমারি নিয়ে বৈঠক করে হু। ওই বৈঠকে বর্তমানে আন্তর্জাতিক স্তরে করোনা পরিস্থিতি কেমন, তা তুলে ধরা হয়। এর পরই অতিমারি নিয়ে সতর্কবার্তা জারি করে হু।

২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণের কথা জানা যায়। ভারতে অবশ্য করোনা ধরা পড়ে তার পরের বছর। গত শুক্রবার হু-র বৈঠকে করোনার ক্রমাগত রূপ বদল নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অতিমারি রুখতে টিকাকরণের দিকেই জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

corona China Covid 19 Pandemic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy