Advertisement
E-Paper

Viral: মায়ের অভাবে যেন প্রেমিক কষ্ট না পায়, তাই প্রেমিকের বাবাকে বিয়ে করলেন তরুণী!

এই সিদ্ধান্তের ফলে অনেকে যেমন তরুণীর প্রশংসা করেছেন, তেমনই অনেকে অবাক হয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৪:০৩

প্রতীকী চিত্র

কিছু দিন আগে মারা গিয়েছেন প্রেমিকের মা। তার পর থেকে মনোকষ্টে ছিলেন তরুণ। তিনি যেন মায়ের অভাবে কষ্ট না পান তার জন্য প্রেমিকের বাবাকেই বিয়ে করলেন তরুণী। লন্ডনের এই ঘটনা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে

এক টিকটক ব্যবহারকারী জানিয়েছেন, শুধুমাত্র প্রেমিকের মুখে হাসি আনতেই এই কাজ করেছেন তিনি। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘কয়েক দিন আগে আমার প্রেমিকের মা মারা যান। আমি চাইনি ও দুঃখে থাকুক। তাই আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। তার ফলে আমার প্রেমিক আবার মা পেল। মায়ের অভাব বোধ হবে না ওর।’’ অনেকে যেমন তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, তেমনই অনেকে অবাক হয়েছেন।

marriage Boyfriend Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy