Advertisement
E-Paper

Viral video: ‘ম্যাকডোনাল্ডস’-এ বিয়ের প্রস্তাব প্রেমিকাকে, নাকচ সবার সামনেই

জনতার ভিড়ের মাঝে নিজের প্রিয়জনকে বিভিন্ন অভিনব পদ্ধতিতে বিয়ের প্রস্তাব দেওয়া এখন বহুল প্রচলিত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৮:৫৮
কিন্তু কখনও এই জায়গায় কাউকে বিয়ের প্রস্তাব জানাতে দেখেছেন কি?

কিন্তু কখনও এই জায়গায় কাউকে বিয়ের প্রস্তাব জানাতে দেখেছেন কি? ছবি: টুইটার

‘ম্যাকডোনাল্ডস’-এর খাবার খুব জনপ্রিয়। কিন্তু কখনও এই জায়গায় কাউকে বিয়ের প্রস্তাব জানাতে দেখেছেন কি?
এই রকম এক ঘটনাই ঘটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। প্রেমিকা যখন ক্যাশ কাউন্টারের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, প্রেমিক তখন এক হাতে আংটি নিয়ে মেয়েটির পিছনে দাঁড়িয়ে রয়েছেন। ততক্ষণে আশপাশে থাকা সকলেই নিজেদের মোবাইল ফোন বের করে ভিডিয়ো করতে শুরু করেছেন। কিন্তু প্রেমিকা বসলেন বেঁকে। কোনওমতেই বিয়ের জন্য রাজি হলেন না। বরং সবার সামনেই দোকান থেকে বেরিয়ে গেলেন তিনি।

জনতার ভিড়ের মাঝে নিজের প্রিয়জনকে অভিনব পদ্ধতিতে বিয়ের প্রস্তাব জানানো বর্তমানে বহুল প্রচলিত। নেট মাধ্যমে এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়। অধিকাংশ ক্ষেত্রেই সেই প্রস্তাবে রাজি হন প্রেমিক-প্রেমিকারা। সেই আশা নিয়েই নিজের প্রেমিকাকে প্রস্তাব জানিয়েছিলেন। তবে তার পরিণতি এই রকম হবে, ভাবতে পারেননি তিনি। নেট মাধ্যমে ভিডিয়োটি বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের অনেকেই তাঁকে সহানুভূতি জানিয়েছেন। ‘সারপ্রাইজ’ দিতে গিয়ে শেষে হতাশ হয়ে ফিরলেন নিজেই।

McDonald's proposal Rejection love Relationship johanesberg south africa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy