Advertisement
E-Paper

Viral: এক বছর ধরে প্রতি সপ্তাহে একই নম্বরের টিকিট! অবশেষে ৫ কোটির লটারি জিতলেন তরুণী

ইতিমধ্যেই তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। সেই টাকা দিয়ে পরিবারের সঙ্গে বেড়াতে যেতে চান তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৪
৫২ সপ্তাহ একই নম্বরের লটারির টিকিট কেটে জ্যাকপট

৫২ সপ্তাহ একই নম্বরের লটারির টিকিট কেটে জ্যাকপট প্রতীকী চিত্র

বাহান্ন সপ্তাহ পরে ছিঁড়ল শিকে। লাগাতার একই নম্বরের লটারির টিকিট কাটতেন এক তরুণী। কিন্তু কোনও বারই পুরস্কার পেতেন না। অবশেষে পেলেন। তাও আবার ৫ কোটি টাকা।
ঘটনাটি ঘটেছে আমেরিকার মিশিগানে। তরুণীর নাম জানা যায়নি। শুধু জানা গিয়েছে তিনি ওকল্যান্ড কাউন্টির বাসিন্দা। মিশিগানলটারি.কম নামের একটি লটারি সংস্থা থেকে অনলাইনে টিকিট কিনতেন তিনি। সংবাদমাধ্যমকে তরুণী বলেন, ‘‘এক বছর আগে থেকে প্রতি সপ্তাহে আমি টিকিট কিনি। প্রতি বার একই নম্বরের টিকিট কিনি। অনলাইনেই খেলা হয়। এই সপ্তাহে জ্যাকপটে আমার টিকিটের নম্বর দেখে প্রথমে বিশ্বাস করতে পারিনি। সঙ্গে সঙ্গে সংস্থায় ফোন করি। ওরা জানায়, আমি জ্যাকপট পেয়েছি।’’

ইতিমধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানিয়েছেন তরুণী। সেই টাকা দিয়ে কী করবেন তা এখনও ঠিক করে না উঠতে পারলেও পরিবারের সঙ্গে বেড়াতে যেতে চান বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

Lottery Prize Jackpot america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy