Advertisement
E-Paper

এক মামলায় জামিন মিললেও লকভি জেলে

এক বার জামিন মেলে, তো পর ক্ষণই খারিজ হয়ে যায়। গত ডিসেম্বর থেকে লস্কর-ই-তইবার কম্যান্ডার জাকিউর রহমান লকভিকে নিয়ে এমনই ‘নাটক’ চলছে পাকিস্তানে। তাতে নতুন অঙ্ক জুড়ল শুক্রবার। এ দিন লকভির আইনজীবী জানান, আফগান নাগরিক অপহরণের মামলায় আটক লকভিকে ২ লক্ষ টাকার বন্ডে গত কাল জামিন দিয়েছে পাকিস্তানের এক নিম্ন আদালত। তবে তা বলে এখনই মুক্তি পাচ্ছে না ২০০৮ সালে মুম্বই হামলার এই অন্যতম চক্রী। অন্য একটি মামলায় হাইকোর্ট রায় জানানোর পরই লকভির মুক্তি নিয়ে ছবিটা স্পষ্ট হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৫ ০২:৪২

প্রমাণের অভাবে ২৬/১১ হামলার অন্যতম চক্রী লকভিকে গত ডিসেম্বরে জামিন দিয়েছিল পাক সন্ত্রাস-দমন আদালত। কিন্তু মুক্তি পাওয়ার আগেই তাকে বিশেষ আইনের আওতায় ফের আটক করে পাক প্রশাসন। তার বিরোধিতা করে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিল লকভি। সেখানে তার জামিনের পক্ষে রায় দেয় হাইকোর্ট। কিন্তু মুক্তি মেলেনি তখনও। লকভির বিরুদ্ধে আফগানিস্তানের এক বাসিন্দাকে অপহরণের অভিযোগ এনে তাকে ফের আটক করে প্রশাসন। পাশাপাশি জামিন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও আবেদন জানায় তারা। সুপ্রিম কোর্ট অবশ্য সে মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে। যত ক্ষণ না সেই মামলার রায় বেরোচ্ছে তত ক্ষণ পর্যন্ত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলেই থাকতে হবে লকভিকে। তার আইনজীবী অবশ্য নিম্ন আদালতের গত কালের এই রায়ে খুশি। তাঁর দাবি, সরকার এমন এক ব্যক্তির অপহরণের মামলায় লকভিকে আটকে রেখেছে যাঁর বাস্তবে কোনও অস্তিত্বই নেই। আব্বাসির আরও দাবি, লকভির জামিন নিয়ে অখুশি ভারতের চাপে পড়েই এমন ভুয়ো মামলা রুজু করেছে পাক প্রশাসন।

Lakhvi pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy