Advertisement
E-Paper

জেলেই লকভি, রায় পাক কোর্টের

জেলেই বন্দি থাকতে হবে লস্কর নেতা জাকিউর রহমান লকভিকে। আজ স্পষ্টই এ কথা জানিয়ে দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত তার রায়ে বলেছে, ইসলামাবাদ হাইকোর্টের রায় খুব তাড়াহুড়ো করে দেওয়া। লকভিকে কোনও ভাবেই জেলের বাইরে রাখা যাবে না। ডিসেম্বরের গোড়ায় সন্ত্রাস দমন আদালত জামিন দিয়েছিল মুম্বই হামলার অন্যতম এই চক্রীকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৫ ০৩:৩৬

জেলেই বন্দি থাকতে হবে লস্কর নেতা জাকিউর রহমান লকভিকে। আজ স্পষ্টই এ কথা জানিয়ে দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত তার রায়ে বলেছে, ইসলামাবাদ হাইকোর্টের রায় খুব তাড়াহুড়ো করে দেওয়া। লকভিকে কোনও ভাবেই জেলের বাইরে রাখা যাবে না।

ডিসেম্বরের গোড়ায় সন্ত্রাস দমন আদালত জামিন দিয়েছিল মুম্বই হামলার অন্যতম এই চক্রীকে। তার ঠিক এক দিন আগেই পেশোয়ারের সেনা স্কুলে হত্যালীলা চালিয়েছে তালিবানি জঙ্গিরা। ফলে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে তখনই আইন-শৃঙ্খলা রক্ষার নামে লকভিকে আটক রাখার সিদ্ধান্ত নিয়েছিল পাক সরকার।

কিন্তু এর কিছু দিন পরে, গত ২৯ ডিসেম্বর লকভির আটক থাকার উপর সাসপেনশন জারি করে ইসলামাবাদ হাইকোর্ট। তখন অন্য এক অপহরণ মামলায় লকভিকে আটক করে পাক সরকার। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যায় পাক সরকার। সেই মামলার প্রেক্ষিতেই আজকের এই রায়।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের উচিত যথেষ্ট সময় নিয়ে লকভি এবং পাক সরকার, এই দু’পক্ষের বক্তব্যই শোনা। আগামী সোমবার আবার এই মামলার শুনানি।

এ দিকে, বিশেষ সেনা আদালত গঠনের বিলে আজই সই করেছেন পাক প্রেসিডেন্ট। সন্ত্রাস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এই ধরনের সেনা কোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। গত কালই পার্লামেন্টের দুই কক্ষে সেই বিল পাশ হয়েছে।

এরই মধ্যে পাক সরকারের এক মুখপাত্র আজ জানিয়েছেন, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত দুই জঙ্গিকে আজ ফাঁসিতে ঝোলানো হয়েছে। আহমেদ আলি এবং গুলাম শাব্বিরকে আজ সকালে মুলতানের এক জেলে ফাঁসি দেওয়া হয়। পেশোয়ারের সেনা স্কুলে ১৩৪ জন শিশুর মৃত্যুর পরে ফাঁসির উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে পাকিস্তান সরকার। তার পর থেকে এই নিয়ে মোট ৯ জন জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়েছে ইসলামাবাদ। তা ছাড়া, আজই উত্তর-পশ্চিম পাকিস্তানে পাক সেনার হামলায় কমপক্ষে ১২ জঙ্গির মৃত্যু হয়েছে। সেনার মুখপাত্র এই খবর আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

lakhvi pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy