ভারতের মানচিত্রে পশ্চিম বাংলা শুধুই একটি স্থান নয়, বরং ঐতিহ্য এবং সংস্কৃতির মিলনে এমন এক অনুভূতি যা গেঁথে থাকে মানুষের মনে। এই বাংলার মাটি গল্প বলে সংগ্রামের আর সাফল্যের। সেই গল্পেরই অংশ এমন কিছু ব্র্যান্ড যারা এই মাটিতে দাঁড়িয়ে শুধু ব্যবসা গড়ে তোলেনি, বরং বাংলার জীবনযাত্রা, সংস্কৃতি এবং পরিচয়কে নতুনভাবে সকলের সামনে নিয়ে এসেছে।
ঐতিহ্যকে সঙ্গে নিয়ে নতুন ভাবনায় এগিয়ে চলা, এই চিন্তাধারাকে পাথেয় করেই গড়ে উঠেছে জনপ্রিয় এই ব্র্যান্ডগুলি। তাদের পথচলা সহজ ছিল না। বছরের পর বছর তাদের পরিশ্রম, সাহস এবং উদ্ভাবনের মাধ্যমে তারা মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর তাই, তাদের এই অসাধারণ অবদানকে সম্মান জানাতেই এবিপি আয়োজন করেছিল ‘এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’।
এই মঞ্চে উদ্যাপন করা হল সেই সব ব্র্যান্ডকে, যারা আজ বাংলার গর্ব। ‘এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ দিয়ে সম্মান জানান হয় ‘বোরোলিন’, ‘কুকমী’, ‘কেসি দাস’, ‘কেও কার্পিন’, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ এবং ‘শ্রীলেদার্স’-কে।
পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উপস্থিত হন, ‘বোরোলিন’, ‘জি ডি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড’–এর ম্যানেজিং ডিরেক্টর, দেবাশিস দত্ত; ‘কুকমী’ - ‘কৃষ্ণ চন্দ্র দত্ত (স্পাইস) প্রাইভেট লিমিটেড’ এবং ‘জে ডি মার্কেটিং প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর, শুভময় দত্ত; ‘কেসি দাস’–এর এক্সিকিউটিভ ডিরেক্টর ধীমান দাস; ‘কেও কার্পিন’ - ‘দেজ় মেডিকেল স্টোর্স প্রাইভেট লিমিটেড’, কর্পোরেট অ্যাফেয়ার্স-এর জেনারেল ম্যানেজার, জ্যোতির্ময় ভট্টাচার্য; ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’–এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, শুভঙ্কর সেন এবং ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং অ্যান্ড ডিজ়াইন, জয়িতা সেন এবং ‘শ্রীলেদার্স লিমিটেড’-এর ডিরেক্টর এবং ‘হাউস অফ এস এল’-এর প্রতিষ্ঠাতা রোচিতা দে।
এই ব্র্যান্ডগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, কখনও দৈনন্দিন প্রয়োজনের অংশ হয়ে, কখনও বা আবার বিশেষ মুহূর্তের সঙ্গী হয়ে। তাদের প্রতি মানুষের আস্থা আর ভালোবাসাই তাদের সাফল্যের ভিত।
‘এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ শুধু একটি পুরস্কার নয়, এটি স্বীকৃতি, বাংলার সেই সমস্ত উদ্যোগ, পরিশ্রম আর স্বপ্নের প্রতি, যা বাংলার গর্ব হয়ে উঠেছে এবং আজকের প্রজন্মকেও অনুপ্রাণিত করছে।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।