ভোরের বাতাসে আর সেই শিরশিরানি নেই। কোকিলের ডাক জানান দিচ্ছে বসন্তের। বাঙালির অতি প্রিয় নলেন গুড় আর নতুন চালের গন্ধে ম-ম করা বিকেলগুলোও এখন স্মৃতির সরণিতে একটু একটু করে পা বাড়াচ্ছে। কিন্তু শীত বিদায় নিলেও, আপনার হেঁশেলের রান্নার সুবাস কি এবার ছড়িয়ে পড়বে গোটা বাংলায়? সেই শেষ সুযোগ নিয়ে হাজির হয়েছে ‘লালবাবা রাইস পার্বণে আহারে’।
শীতের শেষ পাতে বাঙালির মন একটু বেশিই উদাস থাকে। শেষবারের মতো সেই পিঠে-পুলি বা নতুন চালের পায়েস দিয়ে রসনা তৃপ্ত করতে চায় আট থেকে আশি। বর্ধমান থেকে পুরুলিয়া, কিংবা বীরভূম থেকে মেদিনীপুর—বাংলার প্রতিটি জেলার গৃহিণীদের হাতে এখনও লেগে রয়েছে সেই মায়া। শীত ফুরিয়ে যাওয়ার আগেই আপনার সেই মায়াবী হাতের ছোঁয়া কি আপনাকে পৌঁছে দিতে পারে গ্র্যান্ড ফিনালেতে?
প্রতিযোগিতা এখন মধ্য লগ্নে। হাজার হাজার প্রতিযোগী ইতিমধ্যেই তাঁদের সেরা রেসিপি পাঠিয়ে ডিজিটাল ইনবক্স মাতিয়ে তুলেছেন। কিন্তু লড়াইটা যেহেতু সেরার, তাই এখনও বাকি আছে কিছু চমক। আপনি কি আপনার তুরুপের তাসটি এখনও লুকিয়ে রেখেছেন?
তা হলে আর দেরি নয়। শীত চলে যাওয়ার আগে দু’টি রেসিপি (একটি চালের মিষ্টি এবং আরেকটি অন্য পদ) জমা দিয়ে আপনি এখনও দখল করতে পারেন সেই বোনাস পয়েন্ট, যা আপনাকে আপনার জেলার চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে দেবে।
প্রতিযোগিতার রেশ কিন্তু শীতের সঙ্গে মিলিয়ে যাবে না। বরং ফাইনালিস্টদের জন্য থাকছে কলকাতায় এসে সরাসরি রান্না করার এবং অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে দেখা করার সুযোগ।
কী ভাবে শেষ মুহূর্তে শামিল হবেন?
দেরি করবেন না, কারণ শীতের মতোই আবেদনের সময়ও ফুরিয়ে আসছে। আজই আপনার রেসিপি ভিডিয়ো, তার বিবরণ এবং পরিচয়-সহ পাঠিয়ে দিন আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে।
হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে: 9831317779
নিয়মাবলি এক নজরে:
১. অন্তত একটি পদের রান্নার ভিডিয়ো, একটি পদের ছবি এবং দু’টি পদেরই বিস্তারিত লিখিত বিবরণ থাকতে হবে।
২. নাম, ঠিকানা ও পরিচয় দেওয়া আবশ্যিক।
৩. জেলা ভিত্তিক সেরা ২ জন করে মোট ১৬ জন পাবেন চূড়ান্ত পর্বে লড়ার সুযোগ।
ঋতু বদলালেও স্বাদ কি কখনো পুরনো হয়? শীতের এই শেষ লগ্নে আপনার হাতের জাদুই হয়তো হয়ে উঠবে বাংলার সেরা প্রাপ্তি। তাই খুন্তিটা আর একবার হাতে তুলে নিন, লালবাবা রাইসের স্বাদে আপনার ঘরোয়া রেসিপিটি পৌঁছে যাক বিচারকদের পাতে। আজই যোগ দিন, কারণ বাংলার সেরা রাঁধুনি হওয়ার সুযোগ কিন্তু বারবার আসে না!
বিশদে জানতে ভিজ়িট করুন— anandabazar.com/events/parbone-aahare-contest
এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।