কাঠফাটা রোদে জীবন ওষ্ঠাগত। এই তীব্র গরমে মানুষের ক্ষতি তো হয়েই, তবে এইরকম আবহাওয়ার জন্য যা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় তা হল বাড়ি। বৃষ্টির কারণে যেমন দিনের পর দিন জল পড়তে থাকলে তা ছাদকে ফুঁটো করে দেয় এবং জল চুঁইয়ে ঘরের ভেতর পড়তে থাকে, ঠিক তেমনই দিনের পর দিন অতিরিক্ত গরমে বাড়ির অবস্থা শোচনীয় হয়। ছাদ অতিরিক্ত গরম হয়ে গেলে সেই তাপ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ে, ফলে ঘরে থাকা অসহনীয় হয়ে ওঠে। তাই এখন শুধুমাত্র ওয়াটারপ্রুফিং নয়, বরং তাপ প্রতিরোধী সমাধানের দিকে নজর দেওয়া প্রয়োজন।
কেন বাড়িতে প্রয়োজন তাপরোধী সমাধানের?
তাপরোধী সমাধান শুধু ঘর ঠান্ডা রাখে না, এটি আপনার বাড়ির আয়ু বাড়াতেও সাহায্য করে। অতিরিক্ত তাপ ছাদের উপর চাপ সৃষ্টি করে, যার ফলে ফাটল, ক্ষয় এবং পরবর্তীতে স্যাঁতস্যাঁতে ভাব দেখা দেয়। সঠিক সমাধান এই সব সমস্যাকে অনেকটাই কমিয়ে দেয় এবং ঘরকে ঠাণ্ডা রাখে।
অতিরিক্ত তাপ থেকে বাড়িকে বাঁচাতে কী কী সতর্কতা নেবেন?
- ছাদের অবস্থা নিয়মিত পরীক্ষা করুন
ছোট ফাটল বা ক্ষয়কে অবহেলা করবেন না, এগুলোই পরে বড় সমস্যার কারণ হতে পারে।
- হিট-রিফ্লেক্টিভ কোটিং ব্যবহার করুন
এমন কোটিং বেছে নিন যা সূর্যের তাপ প্রতিফলিত করতে পারে এবং ছাদকে ঠান্ডা রাখে।
- সঠিক সময় বেছে নিন
গরমের শুরুতেই তাপ নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থা নিলে প্রখর গ্রীষ্মে আরাম পাওয়া যায়।
- অস্থায়ী সমাধান এড়িয়ে চলুন
অনেকেই সস্তা সমাধান খোঁজেন, কিন্তু পরবর্তীকালে এগুলি কাজ করে না।
- বিশ্বস্ত প্রোডাক্ট বেছে নিন
সব তাপরোধী সমাধান একরকম নয়। এমন সমাধান বেছে নেওয়া উচিত যা দীর্ঘদিন স্থায়ী হয়।
ভাল তাপরোধী সমাধানের বৈশিষ্ট্য কী?
- ছাদের উপর পুরু এবং সুরক্ষামূলক স্তর তৈরি করে
- সূর্যের তাপ প্রতিফলিত করতে সাহায্য করে
- ঘরের তাপমাত্রা কমাতে কার্যকর
- দীর্ঘদিন টেকসই থাকে এবং চরম আবহাওয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়
এই ক্ষেত্রে ‘এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ’ একটি ভরসাযোগ্য সমাধান, যা শুধু জলরোধী স্তরই তৈরি করে না, বরং উন্নত হিট-রিফ্লেক্টিভ প্রযুক্তির মাধ্যমে ছাদের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি পর্যন্ত কমাতে সাহায্য করে। ফলে ঘর থাকে অনেক বেশি ঠান্ডা এবং আরামদায়ক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ‘এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ’-এ রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি, যা দীর্ঘদিন অবধি বাড়িকে রোদের তাপ এবং বৃষ্টির জল থেকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়।
এই ভাবনাই ‘এশিয়ান পেইন্টস’-এর নতুন বিজ্ঞাপনে ফুটে উঠেছে, যেখানে এক মজার গল্পে রণবীর কাপুর এবং সৌরভ শুক্ল এই বিজ্ঞাপনকে প্রাণবন্ত করে তুলেছেন।
দুই অভিনেতার কাওয়ালি গাওয়ার মাধ্যমেই ক্যাম্পেইনটি খুব পরিষ্কারভাবে তার বার্তা পৌঁছে দেয়, যার মানে “যে কোনও ওয়াটারপ্রুফিং নয়, ‘এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ’-ই লাগান।”
নতুন বিজ্ঞাপনটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
‘এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ’ আরও একটি কারণে বিশেষ। এর হিট-রিফ্লেক্টিভ কোটিং শুধু তাপ কমায় না, বরং ছাদকে দীর্ঘদিন ভাল রাখতেও সাহায্য করে। এর সঙ্গে থাকা ১০ বছরের ওয়ারেন্টি আপনার বাড়িকে বহুদিন পর্যন্ত সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেয়।
‘এশিয়ান পেইন্টস’-এর এমডি এবং সিইও অমিত সিঙ্গল বলেন, “ভারতের বাড়িগুলোকে সারা বছরই কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে হয়, কখনও ভারী বর্ষা, আবার কখনও তীব্র গরম। আর এই অবস্থায় ছাদই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ এমন একটি ভরসাযোগ্য এবং দীর্ঘস্থায়ী সমাধান, যা শুধু জল চুঁইয়ে পড়া আটকায় না, প্রচন্ড গরমের বিরুদ্ধেও লড়ে। এতে থাকা উন্নত হিট-রিফ্লেক্টিভ কোটিং ছাদের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি পর্যন্ত কমাতে সাহায্য করে। এর সঙ্গে রয়েছে ১০ বছরের ওয়াটারপ্রুফিং গ্যারান্টি, যা সারা বছর বাড়িকে সুরক্ষিত এবং আরামদায়ক রাখে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের মূল বার্তাগুলোকে সহজ ও মজার ছলে তুলে ধরেছি। কাওয়ালি-র মতো ভারতীয় গল্প বলার একটি জনপ্রিয় মাধ্যম ব্যবহার করে আমরা একটি টেকনিক্যাল বিষয়কে সহজ এবং মনে রাখার মতো করে উপস্থাপন করেছি। এতে মানুষ সহজেই বুঝতে পারছে সাধারণ ওয়াটারপ্রুফিং আর এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ-এর মধ্যে পার্থক্য। রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছি, সব ওয়াটারপ্রুফিং ‘ড্যাম্প প্রুফ’ নয়। এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ-ই আসল ভরসাযোগ্য সমাধান, যা বাড়িকে সুরক্ষিত রাখে।”
এই ক্যাম্পেইনের ভাবনা নিয়ে ‘অগিলভি ইন্ডিয়া’-র সিসিও, সুকেশ নায়ক বলেন, “এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ-এর জন্য আমরা শুধু সাধারণ ওয়াটারপ্রুফিংয়ের কথা বলেই শেষ করতে চাইনি, আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যা মানুষের মনে থাকবে এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরবে। কাওয়ালি আমাদের সেই সুযোগ দিয়েছে, যেখানে আমরা ভারতীয় বাড়ির একদম বাস্তব সমস্যাকে নাটকীয়ভাবে তুলে ধরতে পেরেছি। একই সঙ্গে স্পষ্টভাবে একটি বার্তা পৌঁছে দিতে পেরেছি, সব ওয়াটারপ্রুফিং সমাধান এশিয়ান পেইন্টস স্মার্টকেয়ার ড্যাম্প প্রুফ-এর মতো ভরসাযোগ্য নয়।”
তবে শুধু তাপরোধী সমাধান প্রয়োগ করাই যথেষ্ট নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণও সমান জরুরি।
- বছরে অন্তত একবার ছাদ পরীক্ষা করুন
- ড্রেনেজ সিস্টেম পরিষ্কার রাখুন
- জল জমে থাকলে দ্রুত ব্যবস্থা নিন
- ছাদের ক্ষয় বা ফাটল দ্রুত মেরামত করুন
যখন প্রশ্নটা বাড়ির সুরক্ষার, তখন তার সঙ্গে কখনই আপস করা ঠিক নয়। শুধু অস্থায়ী সমাধান নয়, এমন একটি ভরসাযোগ্য এবং দীর্ঘস্থায়ী তাপরোধী সমাধান এবং ওয়াটারপ্রুফিং দরকার যা ভারতের চরম আবহাওয়ার বিরুদ্ধে সমানভাবে লড়তে পারে।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এশিয়ান পেইন্টস’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।