E-Paper

জিসিসি-ভারত বাণিজ্যচুক্তি, যৌথ বিবৃতি জারি করল দু’পক্ষ

গত ৫ ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তির রূপরেখা (টার্মস অব রেফারেন্স) নিয়ে নথিতে দুই পক্ষ স্বাক্ষর করেছে। তার ভিত্তিতেই এ দিন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৪

—প্রতীকী চিত্র।

গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে মঙ্গলবার যৌথ বিবৃতি জারি করল দুই পক্ষ। গত ৫ ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তির রূপরেখা (টার্মস অব রেফারেন্স) নিয়ে নথিতে দুই পক্ষ স্বাক্ষর করেছে। তার ভিত্তিতেই এ দিন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের কাছে জিসিসির গুরুত্ব রয়েছে। ভারতের মোট বৈদেশিক বাণিজ্যের ১৫.৪২ শতাংশই হয় জিসিসির সঙ্গে। বর্তমানে ভারত ও জিসিসির মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৭,৮৫৬ কোটি ডলার। এর মধ্যে জিসিসিতে ভারত রফতানি করে ৫৬৮৭ কোটি ডলারের পণ্য। আমদানির পরিমাণ ১২,১৬৮ কোটি ডলার। এ দিন আরও এক বিবৃতি অনুযায়ী, বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ভারত ও ইজ়রায়েল একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রথম দফার আলোচনা শুরু করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Trade Deal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy