E-Paper

ফের বাড়ল অটো-এলপিজি

অটোচালকদের একাংশের বক্তব্য, জ্বালানির এই খরচে অটো রাস্তায় নামানোই মুশকিল। অথচ না নামালে আয় হবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৫:৪৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ন’দিনের ব্যবধানে ফের দাম বাড়ল অটো এলপিজি-র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, আজ থেকে কলকাতায় তা লিটারে ৮ টাকা বেড়ে হচ্ছে ৭০.৬৮ টাকা। আগের সপ্তাহে বেড়েছিল ৫ টাকা। ফলে পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে এই জ্বালানি মোট ১৩ টাকা দামি হল। এতে মাথায় হাত পড়েছে অটোচালকদের। আশঙ্কায় সাধারণ মানুষও। গত সপ্তাহে কলকাতার একাধিক রুটে অটো ভাড়া বেড়েছে। এ বার তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা।

অটোচালকদের একাংশের বক্তব্য, জ্বালানির এই খরচে অটো রাস্তায় নামানোই মুশকিল। অথচ না নামালে আয় হবে না। বিপাকে পড়বেন যাত্রীরাও। জ্বালানি ভরতে অনেক সময় লাগার কারণেও ব্যবসা কমছে বলে অভিযোগ।

সূত্রের দাবি, আগের বার অটো এলপিজির দাম বাড়লেও অল্প কিছু রুটে ভাড়া বেড়েছে। এ বার সংখ্যাটা বাড়তে পারে। দক্ষিণ কলকাতার অটোচালক সংগঠনের প্রাক্তন নেতা এবং অটো মালিক গোপাল সুতার বলেন, ‘‘অটোচালকদের উপরে চাপ বাড়ল। গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে সরকারি স্তরে পদক্ষেপ জরুরি। না হলে সমস্যার আঁচ দৈনন্দিন পরিবহণে লাগবে।’’ তাঁদের দাবি, অটো পরিষেবা ব্যাহত হলে যাত্রী ভোগান্তি মারাত্মক পর্যায়ে পৌঁছবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Autorickshaw LPG Price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy