Advertisement
E-Paper

টুকরো খবর

সত্যম কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত বি রামলিঙ্গ রাজু ও তাঁর ভাই রাম রাজুর সাত বছরের সশ্রম কারাদণ্ডের উপর সোমবার স্থগিতাদেশ জারি করল হায়দরাবাদের নগর দায়রা আদালত। একই সঙ্গে তাঁদের এবং এই কাণ্ডে অভিযুক্ত বাকি আট জনের জামিনও মঞ্জুর করেছে তারা।

শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০২:৪৬

রাজুর শাস্তি স্থগিত, মিলল জামিন
সংবাদ সংস্থা • হায়দরাবাদ

সত্যম কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত বি রামলিঙ্গ রাজু ও তাঁর ভাই রাম রাজুর সাত বছরের সশ্রম কারাদণ্ডের উপর সোমবার স্থগিতাদেশ জারি করল হায়দরাবাদের নগর দায়রা আদালত। একই সঙ্গে তাঁদের এবং এই কাণ্ডে অভিযুক্ত বাকি আট জনের জামিনও মঞ্জুর করেছে তারা। এর আগে গত ৯ এপ্রিল ৭,৮০০ কোটির ওই আর্থিক কেলেঙ্কারির অভিযুক্তদের ওই রায় শুনিয়েছিল বিশেষ আদালত। জামিন পেতে রাজু ও তাঁর ভাইকে এ দিন ১ লক্ষ টাকা করে বন্ড এবং সমপরিমাণ টাকা জামানত হিসেবে দিতে বলেছে নগর দায়রা আদালত। একই সঙ্গে জরিমানা করা ৫.৩৫ কোটি টাকার ১০% অর্থও চার সপ্তাহের মধ্যে দিতে হবে। এ দিকে, সত্যমের ৮২২ কোটি টাকা সংস্থার ভাঁড়ারে থাকায় টেক মহীন্দ্রার বিরুদ্ধে আনা ইডি-র মামলা অন্ধ্রের আদালতকে চার মাস পিছোতে বলল সুপ্রিম কোর্ট।

যাত্রী গাড়ি বিক্রি আড়াই বছরে সর্বোচ্চ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

এপ্রিলে দেশে যাত্রী গাড়ি বিক্রি বাড়ল ১৮.১৪%। গত আড়াই বছরে যা সর্বোচ্চ। সিয়ামের পরিসংখ্যান অনুসারে, এই সময়ে বিক্রি হয়েছে ১,৫৯,৫৪৮টি গাড়ি। এর আগে ২০১২ সালের অক্টোবরে বিক্রি বাড়ে ২১.১৯%। তবে গত কয়েক বছরে খারাপ ফল করার পরে গাড়ি শিল্পের পুরোপুরি ঘুরে দাঁড়াতে এখনও সময় লাগবে বলেই জানিয়েছে সিয়াম।

ত্রৈমাসিক আর্থিক ফলাফল

ব্যাঙ্ক অব বরোদা

কর এবং আর্থিক সংস্থান খাতে খরচ বাড়ার কারণে গত ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা ৪৮% কমলো ব্যাঙ্ক অব বরোদার। তা দাঁড়িয়েছে ৫৯৮.৩৬ কোটি টাকায়। তবে এই সময়ে অনুৎপাদক সম্পদ কমা এবং শেয়ার ও বন্ডের বাজারে লগ্নি থেকে আয় বিপুল বেড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির। নিট অনুৎপাদক সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে মোট ঋণের ১.৮৯%। আর এই খবরে সোমবার ব্যাঙ্কের শেয়ার দরও বেড়েছে প্রায় ১৭%। আলোচ্য ত্রৈমাসিকে তাদের মোট আয়ও ৩.৮১% বৃদ্ধি পেয়ে হয়েছে ১২,০৫৭ কোটি। সব মিলিয়ে গত অর্থবর্ষে ব্যাঙ্কের নিট মুনাফা ২৫% কমে দাঁড়িয়েছে ৩,৩৯৮ কোটিতে।

সুজুকি মোটর কর্প

গত ২০১৪-’১৫ অর্থবর্ষে গাড়ি সংস্থাটির কার্যকরী মুনাফা ৪.৪% কমে হয়েছে ১৭,৯৪০ কোটি ইয়েন। ওই সময়ে তাদের সামগ্রিক নিট বিক্রি অবশ্য ২.৬% বেড়ে দাঁড়িয়েছে ৩,০১,৫৫০ কোটি ইয়েন। জাপানের বাজারে সংস্থার বিক্রি কমলেও, ভারতে ব্যবসা বৃদ্ধির হাত ধরে বিদেশে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে সুজুকি মোটর।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy