E-Paper

হুড়মুড়িয়ে পড়ে ৭৬ হাজারের ঘরে চলে গেল সেনসেক্স, তলানিতে টাকাও

বিশেষজ্ঞদের দাবি, সংঘাতের জেরে জ্বালানির অভাব, মূল্যবৃদ্ধির মাথা তোলার আশঙ্কা এবং সর্বত্র জীবনযাপন আরও কঠিন হওয়ার আশঙ্কা দিনভর বিনিয়োগকারীদের অস্থির রেখেছে। তাঁদের নাগাড়ে শেয়ার বিক্রি বাজারকে আরও নীচে ঠেলে দেয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৭:২৬

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধ অস্থির করে তুলেছে সারা বিশ্বকে। টালমাটাল শেয়ার বাজারও। বুধবার সকালে লেনদেনের শুরুতে সেনসেক্স ১০৪৫.১৫ পয়েন্ট কমে হয়েছিল ৭৭,১৬০.৮৩। নিফ্‌টি এক সময়ে ২৯০ পয়েন্ট পড়ে হয় ২৩,৯৭১.৬০। বিশেষজ্ঞদের দাবি, সংঘাতের জেরে জ্বালানির অভাব, মূল্যবৃদ্ধির মাথা তোলার আশঙ্কা এবং সর্বত্র জীবনযাপন আরও কঠিন হওয়ার আশঙ্কা দিনভর বিনিয়োগকারীদের অস্থির রেখেছে। তাঁদের নাগাড়ে শেয়ার বিক্রি বাজারকে আরও নীচে ঠেলে দেয়। দিনের শেষে সেনসেক্স ১৩৪২.২৭ পয়েন্ট কমে ৭৬,৮৬৩.৭১ অঙ্কে থামে। নিফ্‌টি ৩৯৪.৭৫ কমে ২৩,৮৬৬.৮৫ হয়েছে। অন্য দিকে, ডলারের চাহিদা বৃদ্ধির জেরে পড়েছে টাকার দাম। সোমবারের পরে ফের এ দিন তলানির কাছে পৌঁছয় ভারতের মুদ্রা। এক সময়ে প্রতি ডলার উঠেছিল ৯২.০৪ টাকায়। পরে ৯২.০১ টাকায় দিন শেষ হয়। গত সোমবার উঠেছিল ৯২.২১ টাকায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Share Market BSE SENSEX Indian Economy US-Israel vs Iran West Asia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy