ভোডাফোন-আইডিয়ার (ভি) পাহাড়প্রমাণ বকেয়া অনেকটা কমে যেতে পারে বলে খবর সূত্রের। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ভি-এর মূল বকেয়ার ৬০%-৬৫% পর্যন্ত কমার পরামর্শ দিতে পারে টেলিকম বিভাগের (ডট) তৈরি বিশেষ কমিটি। ৩১ মার্চের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা তাদের। ভি-র এই খবরে এ দিন সংস্থার শেয়ার দর ১% উঠেছে। উল্লেখ্য, সরকারের কাছে স্পেকট্রাম বাবদ সংস্থার বকেয়া ৮৯ হাজার কোটি টাকার বেশি। জরিমানা ও সুদ মিলিয়ে এই অঙ্ক প্রায় ২ লক্ষ কোটি। তবে সূত্রের দাবি, এয়ারটেল ও টাটা টেলিকমের বকেয়া মকুবের আর্জি নিয়ে আইনি পরামর্শ চেয়েছে ডট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)