E-Paper

লক্ষ্য উড়ান সংস্থাগুলিকে রক্ষা করা, এটিএফ-এর জন্য ১০০০ কোটির বিশেষ তহবিল গড়ল কেন্দ্র

মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশীয় উড়ানে প্রতি লিটারের দাম সর্বোচ্চ ৭৬.৫ টাকায় বাঁধা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৮:৪৫
জ্বালানি ভরার জন্য অপেক্ষায় বিমান। —ফাইল চিত্র।

জ্বালানি ভরার জন্য অপেক্ষায় বিমান। —ফাইল চিত্র। Sourced by the ABP

বিমান জ্বালানি এটিএফের জন্য ১০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাবে বুধবার সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে সাম্প্রতিককালে এই জ্বালানির দাম যে হারে বেড়েছে, তার থেকে উড়ান সংস্থাগুলিকে রেহাই দেওয়াই এর লক্ষ্য। এখন কলকাতায় দেশীয় উড়ানের জন্য জ্বালানির দাম লিটারে ১০৯ টাকার আশেপাশে। আন্তর্জতিক উড়ানে ১৫৫-১৬০ টাকা।

মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশীয় উড়ানে প্রতি লিটারের দাম সর্বোচ্চ ৭৬.৫ টাকায় বাঁধা হয়েছে। এর বেশি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে দেবে না উড়ান সংস্থা। ফলে তেল সংস্থা যে লোকসান করবে, তা পূরণে এককালীন ১০,০০০ কোটি টাকা পর্যন্ত তাদের আর্থিক সহায়তা দেবে সরকার। পরবর্তী কালে এই টাকা কেন্দ্রকে ফেরত দিতে হবে। তবে তার উপরে কোনও সুদ গুনতে হবে না। কেন্দ্র এ দিন জানিয়েছে, আপাতত এই সহায়তা ৩৬ মাসের জন্য দেওয়া হচ্ছে। তবে সরকারের স্পষ্ট বার্তা, এই তহবিলের সঙ্গে বিমান টিকিটের দাম কম বা বেশি হওয়ার সম্পর্ক নেই বলেও জানিয়েছে তারা।

অন্য দিকে, কেন্দ্রের তথ্য বলছে মে মাসে দেশে রান্নার গ্যাসের চাহিদা ১৯ শতাংশের বেশি কমেছে। বিশেষজ্ঞ সংস্থা কেপলারের তথ্য, এ ক্ষেত্রে কমেছে পশ্চিম এশিয়া নির্ভরতাও। মে মাসে মোট আমদানিকৃত এলপিজির প্রায় ৫৫% এসেছে আমেরিকা থেকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ATF flight

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy