Advertisement
E-Paper

কলকাতার তরুণীর রহস্যমৃত্যু থেকে রান্নাঘরে অচেনা দেহ! ওটিটি-তে ভয় থেকে প্রেম, কী কী রয়েছে?

ঘরে বসেই সপ্তাহান্তে পরিবারের সঙ্গে বা একাও সুসময় কাটাতেই পারেন। ওটিটি-তেই রয়েছে একগুচ্ছ ছবি ও সিরিজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৮:৫৯
ওটিটি-তে কী কী চমক দেবে?

ওটিটি-তে কী কী চমক দেবে? ছবি: সংগৃহীত।

জুন মাস। তবে বর্ষার এখনও দেখা নেই। গ্রীষ্মের তীব্র দহনে প্রাণ ওষ্ঠাগত মানুষের। ঘরে বসেই সপ্তাহান্তে পরিবারের সঙ্গে বা একাও সুসময় কাটাতেই পারেন। ওটিটি-তেই রয়েছে একগুচ্ছ ছবি ও সিরিজ়।

১) ব্রাউন: বহু বছর পরে ফের অভিনয়ে ফিরেছেন করিশ্মা কপূর। তিনি রিটা ব্রাউন নামে এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন। ওয়েব সিরিজ়ের প্রেক্ষাপটে রয়েছে শহর কলকাতা। এক প্রভাবশালী পরিবারের তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ঘিরেই এগোয় গল্প। সেই রহস্যের সমাধান করতে পারবে রিটা ব্রাউন? করিশ্মা ছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, শান, হেলেন, সূর্য শর্মা, সোনি রাজ়দান। ৫ জুন থেকে জ়ি ফাইভে দেখা যাবে এই সিরিজ়।

২) মা বহেন: এই ক্রাইম-কমেডির গল্প একটি মধ্যবিত্ত ভারতীয় পরিবারকে কেন্দ্র করে। একাকী মা রেখা এবং তার দুই কন্যা জয়া ও সুষমা— তিন জনের পরিবার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। কন্যাদের চরিত্রে তৃপ্তি ডিমরি ও ধর্না দুর্গা। তিন জনের জীবন ওলটপালট হয়ে যায় যখন তারা নিজেদের রান্নাঘরে একটি মৃতদেহ খুঁজে পায়। এখান থেকেই বাড়তে থাকে রহস্য। ছবিতে আছেন রবি কিশানও। ৪ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।

৩) দ্য পিরামিড স্কিম: সিরিজ়ের মূল চরিত্র ‘গোল্ডি’ নামের এক উচ্চাকাঙ্ক্ষী ও অধীর যুবক। সে রাতারাতি বড়লোক হওয়ার জন্য একটি বিশেষ ব্যবসায়িক স্কিমে যোগ দেয়। সেখানে দ্রুত সফল হলেও পরবর্তীকালে লোভের কারণে সবকিছু জট পাকিয়ে যায়। এই সিরিজ়টিতে অভিনয় করেছেন রণবীর শোরে, পরমবীর সিংহ চিমা। ৫ জুন থেকে আমাজ়ন প্রাইমে দেখা যাবে এই সিরিজ়।

৪) মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি: এই জীবনীভিত্তিক সিরিজ়ে নাসিরুদ্দিন শাহ অভিনয় করেছেন শিল্পপতি জেআরডি টাটার চরিত্রে এবং জিম সর্ভ অভিনয় করেছেন ব্যবসায়ী জারক্সেস দেশাইয়ের ভূমিকায়। ভারতের অন্যতম সফল দেশীয় ব্র্যান্ড টাইটান গড়ে ওঠার কাহিনি তুলে ধরা হয়েছে এই সিরিজ়ে। ৩ জুন থেকে এই সিরিজ় আমাজ়ন প্রাইমে দেখা যাচ্ছে।

৫) প্যাট্রিয়ট: সাইবার ক্রাইমকে কেন্দ্র করে এই ছবি। স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি বা অপব্যবহার এবং এর নেপথ্যের রাজনৈতিক দুর্নীতিকে তুলে ধরা হয়েছে। মাম্মুট্টি এখানে যে চরিত্রে অভিনয় করেছেন, তাঁর মতামত সরকারের থেকে ভিন্ন। তাই তাঁকে সবাই খুঁজছে। ৫ জুন থেকে জ়ি-ফাইভে দেখা যাবে এই ছবি।

৬) অফিস রোম্যান্স: রোম্যান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছেন জেনিফার লোপেজ়। গল্পে দেখা যাবে, কাজপাগল সিইও অফিসের অন্দরে প্রেমের সম্পর্কের বিরুদ্ধে কঠোর নিয়ম চালু করে। কিন্তু পরে সে নিজেই এক সহকর্মীর প্রেমে পড়ে। তার পর কী হয়? ৫ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।

৭) মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট: এই তথ্যচিত্র সিরিজ়ে মাইকেল জ্যাকসনের ২০০৫ সালের বহুল আলোচিত মামলাটি নতুন করে তুলে ধরা হয়েছে। আদালতের নথি, পুরনো ফুটেজ এবং বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। ৩ জুন থেকে নেটফ্লিক্সে এই সিরিজ় দেখা যাচ্ছে।

OTT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy