E-Paper

চতুর্থ বৃহত্তম হয়নি ভারত, স্পষ্ট রিপোর্টে

নাগেশ্বরনের দাবি, জাপানের অর্থনীতির বহর গত ডিসেম্বরে হয়েছে সম্ভাব্য ৪.৪ লক্ষ কোটি ডলার। সেই তুলনায় অন্তত ৫০,০০০ কোটি ডলার কম ভারতের। সেই কারণেই পথটা কঠিন, ইঙ্গিত মুখ্য উপদেষ্টার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৮:৫৪

—প্রতীকী চিত্র।

গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে ভারত। সরকারি মহল থেকে বলা হয়, তৃতীয় বৃহত্তম হতেও আর খুব বেশি দেরি নেই। তবে সেই সব দাবিতে জল ঢেলেছে মঙ্গলবার সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। তাতে দেখা গিয়েছে, সম্প্রতি মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন স্পষ্ট বলেছেন, এখনও চতুর্থ বৃহত্তম হয়নি এ দেশ। আগামী অর্থবর্ষেও (২০২৬-২৭) হওয়া সহজ হবে না। বরং পঞ্চমেই থেকে যেতে হতে পারে ভারতকে।

নাগেশ্বরনের দাবি, জাপানের অর্থনীতির বহর গত ডিসেম্বরে হয়েছে সম্ভাব্য ৪.৪ লক্ষ কোটি ডলার। সেই তুলনায় অন্তত ৫০,০০০ কোটি ডলার কম ভারতের। সেই কারণেই পথটা কঠিন, ইঙ্গিত মুখ্য উপদেষ্টার। সংশ্লিষ্ট মহলের মতে, পরিস্থিতি আরও ঘোরালো করছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। নাগেশ্বরনও বলেছেন, ২০২৭-২৮ সালে চতুর্থ হওয়ার সুযোগ আসতে পারে বটে। কিন্তু ডলারের সাপেক্ষে ইয়েনের মূল্যের উপর নির্ভর করবে শেষ পর্যন্ত ভারত জাপানকে পেরিয়ে যেতে পারবে কি না।

একাংশের বক্তব্য, দেশ যদি এখনও চতুর্থ বৃহত্তম না হয়ে থাকে এবং হওয়ার পথ যদি কঠিন হয়ে থাকে, তা হলে জার্মানিকে পেরিয়ে তৃতীয় স্থানে পৌঁছনো বহু দূর। বিশেষ করে এ দেশের মাথা পিছু আয় যেখানে এখনও বড় দেশগুলির তুলনায় অনেক কম এবং ডলারের সাপেক্ষে নাগাড়ে দুর্বল হচ্ছে টাকা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Economic Growth India Economic Growth

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy