E-Paper

ট্রাম্পের ‘শুল্ক-খেলা’য় অস্থির শেয়ার বাজার, আবার দাম বাড়তে পারে সোনা-রুপোর

প্রায় সকলেই মনে করছেন, আমেরিকার শীর্ষ আদালত ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্ক খারিজ করার পরেও যে রকম আগ্রাসী ভাবে তিনি ফের ১৫% শুল্ক বসিয়ে দিয়েছেন, তাতে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বেড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

—প্রতীকী চিত্র।

গত সপ্তাহে দাম কিছুটা বেড়েছিল। এ বার সোনা-রুপোর বাজার আরও অস্থির হতে পারে ও দাম আরও বাড়তে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

প্রায় সকলেই মনে করছেন, আমেরিকার শীর্ষ আদালত ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্ক খারিজ করার পরেও যে রকম আগ্রাসী ভাবে তিনি ফের ১৫% শুল্ক বসিয়ে দিয়েছেন, তাতে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বেড়েছে। তার উপর তিনি অন্য কোনও পথে বিভিন্ন দেশের উপরে শুল্ক বসিয়ে বেশি অর্থ আদায় করা যায় কি না, তা তদন্ত করে দেখতে বলেছেন তাঁর প্রশাসনকে। পাশাপাশি, আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক ফের উত্তপ্ত হওয়ায় অনিশ্চয়তা মাথা তুলেছে পশ্চিম এশিয়ায়। ভূ-রাজনৈতিক জটিলতা বৃদ্ধির ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। বিশ্লেষকদের দাবি, পরিস্থিতি অস্থির হলেই ফের সোনা-রুপোর মতো সুরক্ষিত ধাতুতে লগ্নি করার চাহিদা বাড়ে। এ বারও সেটা হতে পারে। বিশেষ করে ফের তেড়েফুঁড়ে মাথা তুলতে পারে সোনার দাম। বস্তুত, শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্প-শুল্ক বাতিল করতেই পণ্য লেনদেনের বাজারে মাথা তুলেছিল সোনা-রুপোর দর। এ বার বিশ্ব বাজারে এবং তার প্রভাবে ভারতে আরও কতটা উপরে ওঠে দর, সেটাই দেখার বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India US Tariff Row Share Market Gold and Silver Price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy