E-Paper

জ্বালানির চড়া দাম দেশকে ঠেলে দিচ্ছে মূল্যবৃদ্ধির দিকে, দাবি ক্রিসিলের রিপোর্টে

ক্রিসিলের হিসেব, পেট্রল-ডিজ়েল লিটারে প্রায় ৭.৫ টাকা বেড়েছে। সে ক্ষেত্রে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি প্রায় ৩৬ বেসিস পয়েন্ট মাথা তুলতে পারে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:২০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত ১৫ মে থেকে ১১ দিনের মধ্যে চার বার দেশে পেট্রল-ডিজ়েলের দাম বাড়িয়েছে তেল সংস্থাগুলি। বিশ্ব বাজারে অশোধিত তেল চড়া থাকলে তা আরও বৃদ্ধির ইঙ্গিতও রয়েছে। মঙ্গলবার মূল্যায়ন সংস্থা ক্রিসিলের দাবি, পেট্রল-ডিজ়েলই ভারতীয় অর্থনীতিকে আরও বেশি মূল্যবৃদ্ধির দিকে ঠেলে দিচ্ছে।তেলের দাম পরিবহণ এবং উৎপাদনের খরচ বাড়াবে। তা পণ্যের খুচরো দামে যোগ হয়ে বাড়াবে ক্রেতার বোঝা। বিশেষত এ দেশে যেহেতু পণ্য পরিবহণের ৭১% হয় সড়কে। দৈনন্দিন ব্যবসার খরচে জ্বালানিতে যায় প্রায় ৪২%।

ক্রিসিলের হিসেব, পেট্রল-ডিজ়েল লিটারে প্রায় ৭.৫ টাকা বেড়েছে। সে ক্ষেত্রে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি প্রায় ৩৬ বেসিস পয়েন্ট মাথা তুলতে পারে। আগামী দিনে তেলের দাম বৃদ্ধি ১০ টাকায় পৌঁছলে মূল্যবৃদ্ধির হার চড়তে পারে ৪৮ বেসিস পয়েন্ট। উল্লেখ্য, কলকাতায় পেট্রল বেড়েছে লিটারে ৮.০৬ টাকা আর ডিজ়েল ৭.৮০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সুদ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে তারা। কিন্তু সাম্প্রতিক কালে এমন কঠিন পরিস্থিতিতে সুদ স্থির করতে হয়নি। এক দিকে মূল্যবৃদ্ধি, অন্য দিকে আর্থিক বৃদ্ধি— দু’টি মাথায় রেখেই পা ফেলতে হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Inflation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy