Advertisement
E-Paper

বিশ্ব বাজারে ওঠা-পড়া তেলের দামে

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম মঙ্গলবার সকালে বেশ কিছুটা বেড়ে যায়। জাপানে শেয়ার বাজারের পতন এবং তেলের বাড়তি জোগান নিয়ে আশঙ্কা সত্ত্বেও দুপুর পর্যন্ত বাড়তে থাকে দর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৮

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম মঙ্গলবার সকালে বেশ কিছুটা বেড়ে যায়। জাপানে শেয়ার বাজারের পতন এবং তেলের বাড়তি জোগান নিয়ে আশঙ্কা সত্ত্বেও দুপুর পর্যন্ত বাড়তে থাকে দর। লন্ডনের বাজারে এক সময়ে উঁচুমানের তেল ব্রেন্টের দাম সোমবারের পতন কাটিয়ে উঠে ১১ সেন্ট বেড়ে ছোঁয় ব্যারেলে প্রায় ৩৩ ডলার। মার্কিন বাজারে তা ৪৬ সেন্ট বেড়ে দাঁড়ায় ৩০.১৫ ডলারে।

কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উপদেষ্টা সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) পূর্বাভাসে বাড়তি জোগান নিয়ে আশঙ্কা গ্রাস করে বাজারকে। তাদের ইঙ্গিত, ২০১৬ সাল জুড়েই তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকবে। তার কারণ, আমেরিকার উৎপাদন কমাতে সময় লাগবে এবং তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেক উৎপাদন ছাঁটাই করবে, এমন সম্ভাবনা প্রায় নেই। আইইএ-র মতে ওপেকের উৎপাদন কমানোর বিষয়টি সম্ভবত নিছকই জল্পনা। ফলে ব্রেন্টের দাম পড়ে যায় ব্যারেলে ১৮ সেন্ট, মার্কিন বাজারে দর ১৯ সেন্ট কমে ফের নেমে যায় ৩০-এর নীচে।

টিকিট বাতিলের ফি বাড়াল এআই

Advertisement

দেশীয় রুটে বিমানের টিকিট বাতিল করলে এ বার ৫০০ টাকা বেশি গুনতে হবে এয়ার ইন্ডিয়ার (এআই) যাত্রীদের। বাতিল টিকিটের দাম থেকে সংস্থা কেটে নেবে ২,০০০ টাকা। এখন যা ১,৫০০। আগামী সোমবার থেকেই তা কার্যকর হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy