E-Paper

খোলেনি হরমুজ়, জোগান নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল অশোধিত তেলের দাম

আমেরিকা এবং ইরান দু’পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পরস্পরের জাহাজ আক্রমণের অভিযোগ তুলেছে। রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁদের সেনাবাহিনী ইরানের পণ্যবাহী জাহাজকে নিয়ন্ত্রণে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:৫৫

— প্রতীকী চিত্র।

যুদ্ধ থামার প্রত্যাশা তৈরি হয়েছিল গত সপ্তাহে। আমেরিকার-ইরানের মধ্যে নতুন করে মাথা তোলা বিরোধের জেরে সোমবার এই সপ্তাহ শুরু হল পশ্চিম এশিয়ায় অশান্তি বৃদ্ধির আশঙ্কা নিয়ে। ফের হরমুজ় প্রণালী আটকে যাওয়ায় নতুন করে মাথাচাড়া দিয়েছে অশোধিত তেলের জোগানে টান পড়ার উদ্বেগও। যা এ দিন বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দরকে বাড়িয়ে দিয়েছে। ফলে শুক্রবার যে দাম ব্যারেল পিছু ৯০ ডলারের নীচে নেমেছিল, তা-ই এ দিন ফের পেরিয়েছে ৯৬ ডলারের গণ্ডি।

আমেরিকা এবং ইরান দু’পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পরস্পরের জাহাজ আক্রমণের অভিযোগ তুলেছে। রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁদের সেনাবাহিনী ইরানের পণ্যবাহী জাহাজকে নিয়ন্ত্রণে নিয়েছে। তার মধ্যে ইরানের ঘোষণা, পাকিস্তানে বসতে চলা দ্বিতীয় পর্যায়ের শান্তি বৈঠকে অংশ নেবে না তারা। যদিও ট্রাম্প চাপ বহাল রেখে জানিয়েছেন, শর্ত মেনে শান্তি চুক্তি না করলে ইরানের সেতু এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো বিভিন্ন পরিকাঠামোর উপরে আক্রমণ শানাবে আমেরিকারসেনাবাহিনী। এর আগে প্রথম পর্যায়ের শান্তি বৈঠকও ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এ বারও মিটমাট না হলে তেল-গ্যাসের জোগান আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিশেষ করে এ বার যেহেতু জ্বালানিকেই আরও বেশি করে আক্রমণের নিশানা করা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

crude oil price Crude Oil West Asia Strait of Hormuz

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy