পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে শেয়ার বাজার উথালপাথাল হলেও, শেয়ার ভিত্তিক (একুইটি) মিউচুয়াল ফান্ডের প্রতি লগ্নিকারীদের আস্থা তো কমেইনি, বরং বেড়েছে। ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যাম্ফির তথ্য বলছে, যুদ্ধের মধ্যেও মার্চে ফেব্রুয়ারির তুলনায় এই প্রকল্পে লগ্নি হয়েছে ৪০,৪৫০ কোটি টাকা। বৃদ্ধির হার ৫৬%। গত বছর জুলাইয়ের ৪২,৭০২ কোটির পরে যা সর্বোচ্চ। গত মাসে একুইটিফান্ডে এসআইপি পথে সবচেয়ে বেশি হয়েছে (৩২,০৮৭ কোটি টাকা)। যা নতুন নজির। ফেব্রুয়ারিতে হয়েছিল ২৯,৮৪৫ কোটি। এসআইপিতে মাসেরনির্দিষ্ট দিনে লগ্নিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টথেকে টাকা কেটে ফান্ডে ঢালা হয়।
তবে অ্যাম্ফির তথ্য বলছে, মার্চেঋণপত্র নির্ভর (ডেট) ফান্ডে আগ্রহ কম ছিল। এই ফান্ড থেকেই সবচেয়ে বেশি পুঁজি তুলেছেন লগ্নিকারীরা। অ্যাম্ফির সিইও ভেঙ্কট চেলাসানির মতে, ভারতের মজবুত অর্থনীতিতে আস্থা রেখে যুদ্ধের অনিশ্চয়তা সত্ত্বেও ফান্ডের পথে দীর্ঘ মেয়াদে শেয়ারকে বেছেছেন লগ্নিকারীরা। বাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলেন,‘‘যুদ্ধের ফলে মার্চে ব্যবসার হাল খারাপ ছিল। তাই নিয়মিত যাঁরা শেয়ারে ঢাকা ঢালেন, তাঁদের পাশাপাশি বহু সাধারণ ব্যবসায়ীও স্বল্প মেয়াদের ফান্ডে লগ্নি করেছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)