বিদেশি মুদ্রার খরচ বাঁচাতে গত ১০ মে ভারতীয়দের কাছে এক বছরের জন্য সোনা কেনা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকে দেশ জুড়ে কমেছে সোনা-রুপোর দাম। পরিসংখ্যান বলছে, কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) কমেছে ৭৩৫০ টাকা। খুচরো রুপোর কেজি প্রায় ৩১,৫০০ টাকা সস্তা হয়েছে। গত এক সপ্তাহে সোনা কমেছে ৩৪৫০ টাকা, রুপো প্রায় ১১,৭০০। ফলে সেগুলির দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১,৪৪,৩৫০ টাকা এবং ২২৬৪০০ টাকায়। বিশেষজ্ঞদের মতে, মোদীর আহ্বানে অনেকে সাড়া দেওয়ায় দামি ধাতুর চাহিদা কিছুটা কমেছে। হালে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা কমাও একটি কারণ। ফলে সব মিলিয়ে নামছে দাম। সেনকো গোল্ডের এমডি শুভঙ্কর সেন বলেন, ‘‘সোনা ও রুপোর আমদানি শুল্ক বৃদ্ধির ফলে খরচের ধরনে স্বল্পমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনা। বিশেষত বাজারের সেই অংশগুলিতে, যেখানে ক্রেতারা দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল।... এই পদক্ষেপের ফলে সোনা আমদানি ১০-১৫% পর্যন্ত কমে আসতে পারে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)